এক্সপ্লোর

Humayun Attacks Mamata: ‘মমতার আমলেই RSS-এর বাড়বাড়ন্ত, মুখে মুসলিমপ্রীতি, আসলে সনাতনী তোষণ’, বলছেন হুমায়ুন কবীর

Humayun Kabir: সদ্যই নিজের রাজনৈতিক দলের সূচনা করেছেন হুমায়ুন।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যে RSS-এর বাড়বাড়ন্ত হয়েছে বলে এবার দাবি করলেন 'জনতা উন্নয়ন পার্টি'র হুমায়ুন কবীর। মুখে মুসলিম প্রীতির কথা যতই বলুন না কেন, মমতা আসলে সনাতনী হিন্দুদের তুষ্ট করে চলেন বলেও দাবি করলেন। জীবিত থাকতে থাকতে তৃণমূলের পতন দেখবেন, ২০২৬ সালেই তৃণমূলের সরকার পড়ে যাবে বলেও দাবি করলেন তিনি। (Humayun Kabir)

সদ্যই নিজের রাজনৈতিক দলের সূচনা করেছেন হুমায়ুন। আর তার পরই মমতার বিরুদ্ধে আরও সুর চড়ালেন হুমায়ুন। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, "অটলবিহারি বাজপেয়ীকে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কে ডেকে এনেছিলেন? মমতা বন্দ্যোপাধ্য়ায় তো! তাঁর মা গায়ত্রী বন্দ্যোপাধ্য়ায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অটলজি। একটা তথ্য বাংলার মানুষকে দেব যে, সিপিএম-এর ৩৪ বছরের শাসনকালের চেয়ে...২০১১ সালের ১৩ মে-র দিন ৩৪ বছরের বাম শাসনের পতন ঘটেছিল। সেদিন রাজ্যে RSS-এর ৫৫৮টি শাখা অফিস ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে, তাঁর প্রশাসনের সমর্থনে, দেখেও না দেখার ভান করার আচরণে আজ সেই সংখ্যা ১২ হাজার। মুখে মুসলিমপ্রীতি দেখান, কিন্তু রাজ্যের ক্ষমতা হাতে নিয়ে তিনি সনাতনী ধর্মাবলম্বী  মানুষদেরই তোষণ করে যাচ্ছেন।" (Humayun Aattacks Mamata)

হুমায়ুনের দাবি, ১০ হাজার খারিজি মাদ্রাসাকে স্বীকৃতি দেবেন বলে ক্ষমতায় এসেছিলেন মমতা। কিন্তু এখনও পর্যন্ত সংখ্যাটা ৩৩৮ এবং ২৩৫। হুমায়ুনের বক্তব্য, "কৌশলে মাদ্রাসার পাশে আনএডেড কথাটি লেখা রয়েছে। আন কথাটি সরিয়ে দিলেই মাদ্রাসার ৪৫ হাজার ছেলেমেয়ে মিড ডে মিল পেত। ২৫০০ শিক্ষক বেতন পেতেন ২০-৫০ হাজার টাকা করে। এখন পান মোটে ৫-৬ হাজার করে। পথকুকুরদের মিড ডে মিল খাওয়ানোর প্রস্তাব আসছে কেন্দ্র থেকে, যা কার্যকর করছে রাজ্য। আর মাদ্রাসাগুলি মুসলিমদের চাঁদা, সহযোগিতায় দাঁড়িয়ে রয়েছে।মুসলিমদের সঙ্গে দ্বিচারিতা, মিথ্যাচর করছেন। বলেছিলেন SIR করতে দেবেন না, তা হয়ে গেল।"

হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের মামলার প্রসঙ্গ টেনে সরাসরি রাজ্যের পুলিশ ও পুলিশমন্ত্রী মমতাকে নিশানা করেন হুমায়ুন। তাঁর বক্তব্য, "যারা যুক্ত তাদের কেন খুঁজে বের করতে পারল না পুলিশ? উল্টে ১৩টা পরিবার শেষ। পুলিশমন্ত্রীকে এর দায় নিতে হবে। উদোর ঘাড়ের বোঝা বুদোর ঘাড়ে চাপিয়ে মুসলিম প্রীতি দেখানো...মুসলিমরা জাগছে, জাগবে। আগামী ভোটে বাংলার মুলিমদের বলব, এই অকর্মণ্য, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় দিতে হবে। গনি খান চৌধুরী বার বার বলতেন সিপিএম-কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস, ওঁর মতো হবে না। হুমায়ুন কবীর বেঁচে থাকতে থাকতেই তৃণমূলের পতন ঘটবে। ২০২৬ সালেই ঘটবে পতন।"

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ISF এবং আসাদউদ্দিন ওয়াইসির MIM-কে পাশে পেতে বদ্ধপরিকর হুমায়ুন। তিনি বলেন, "আমাদের একটাই লক্ষ্য, বিজেপি-কে রোখা, মিথ্যাচারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে...আমাকে গদ্দার বলছেন। তাঁরা প্রতি পদে মুসলিম সমাজের মানুষের সঙ্গে গদ্দারি করেছেন। ওয়াকফ নিয়েও করেছেন গদ্দারি। বলেছিলেন একাই দেখে নেবেন। ভাঁওতা দিয়েছিলেন।"

এর আগে, ১৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলেন হুমায়ুন। এদিন তিনি জানিয়েছেন ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ISF এবং MIM-এর সঙ্গে আসন বণ্টন নিয়ে যদিও পরিষ্কার ভাবে খোলসা করেননি কিছু। ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন জোটসঙ্গীদের জন্য, তার পর সব জানানো হবে বলে জানিয়েছেন। তবে নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী হুমায়ুন। তাঁর কথায়, "১৮২টি আসনে লড়াই করে কী ফল আনব... একটা কথা বলে দিচ্ছি, মিরাকল রেজাল্ট হবে। বাংলার প্রবীণ ও দক্ষ রাজনীতিকরা পারেননি। কেউ বাংলা কংগ্রেস করেছিলেন, সিপিআই হয়েছিল সিপিআইএম...বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং ISF একজোট হচ্ছি। MIM যোগদান করলে স্বাগত।" কোনও তারকা প্রার্থীকে কি দলে রাখবেন হুমায়ুন? সম্ভাবনা একেবারেই খারিজ করে দেননি তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget