এক্সপ্লোর

Abhishek Banerjee: 'আমার গলা কেটে দিলেও নরেন্দ্র মোদির কাছে আত্মসমর্পণ করব না', দিল্লি থেকে ফিরেই অভিষেকের নিশানায় বিজেপি

Abhishek Banerjee On BJP: বুধবার কলকাতায় ফিরে অভিষেক বলেন, 'আমার আর তদন্তকারী সংস্থার মধ্যে কী চিঠির আদানপ্রদান হয়েছে সেটা শুভেন্দু অধিকারী ট্যুইট করে জানাচ্ছেন। এর একটা সিবিআই বা ইডি তদন্ত হোক না।'

কলকাতা: দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরেই (Kolkata International Airport) ফের নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমার গলা কেটে দিলেও নরেন্দ্র মোদির কাছে আত্মসমর্পণ করব না'। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক।

'আমার গলা কেটে দিলেও নরেন্দ্র মোদির কাছে আত্মসমর্পণ করব না'

বাংলার বকেয়া মেটানোর দাবিতে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী কর্মী সমর্থকদের নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক। রাজঘাটে ধর্না ঘিরে উত্তেজনা ও কৃষিভবনে ধস্তাধস্তি এই সবই হয়েছে দিল্লি সফরে। তারই মধ্যে ফের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করেছে ইডি। এই সবমিলিয়ে ফের বিজেপিকে কাঠগড়ায় তুললেন অভিষেক। 

বুধবার কলকাতায় ফিরে অভিষেক বলেন, 'আমার আর তদন্তকারী সংস্থার মধ্যে কী চিঠির আদানপ্রদান হয়েছে সেটা শুভেন্দু অধিকারী ট্যুইট করে জানাচ্ছেন। এর একটা সিবিআই বা ইডি তদন্ত হোক না। তারা রাজনৈতিকভাবে লড়তে পারছে না। আর বিজেপি যদি ভাবে আমার মা, আমার বাবা, আমার স্ত্রীকে ডেকে, আমাকে ডেকে, আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে, আমার গলা কেটে দিলেও 'জয় বাংলা'ই বের হবে। নরেন্দ্র মোদির কাছে আমি আত্মসমর্পণ করব না। তাঁর যা জেদ, আমার তার দশ গুণ জেদ। নরেন্দ্র মোদির জেদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রেখে তাঁকে আত্মসমর্পণ করাও, আর আমার জেদ মাথা উঁচু করে তোমার দিল্লিতে গিয়ে আন্দোলন তৈরি করে মানুষের অধিকার, বাংলার অধিকার, তোমার চোখের সামনে আমরা ছিনিয়ে আনব। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকাবে। আমি বলেছিলাম না, পারলে আটকাও, ৩ তারিখ যাব, ৪ তারিখ যাব। কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। ভারতের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। যাঁদের অধীনে এই তদন্তকারী সংস্থা। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে চ্যালেঞ্জ করছি। আগামী দিনে এই লড়াই তীব্রতর হবে, এটা মানুষের লড়াই, তোমাদের ক্ষমতা থাকলে আটকাও। ৩-৪ আটকাতে পারোনি, আগামী দিনেও আটকাতে পারবে না।' 'পারলে আটকান', প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে আগামী দিনে আরও তীব্র লড়াইয়ের হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন: Howrah News: DVC-র জল ছাড়ায় বন্যার আশঙ্কা আমতায়, ডাকা হল NDRF-কে

অন্যদিকে, ৯ অক্টোবর অভিষেককে ইডির সমন থাকলেও কি পিছিয়ে যেতে পারে হাজিরা? ১২ তারিখের মধ্যে অভিষেককে সম্পত্তি সংক্রান্ত নথি পেশের প্রস্তাব, কাল হাইকোর্টে অবস্থান জানাবে ইডি, তার পরেই রায় দানের সম্ভাবনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget