এক্সপ্লোর

Howrah News: DVC-র জল ছাড়ায় বন্যার আশঙ্কা আমতায়, ডাকা হল NDRF-কে

Howrah Flood Situation :প্রবল বর্ষণের মাঝে দোসর ডিভিসি-র জল ছাড়া, এই মুহূর্তে কী পরিস্থিতি হাওড়ায় ?

সুনীত হালদার, হাওড়া: একটানা প্রবল বর্ষণ এবং ডিভিসি (DVC) থেকে জল ছাড়ার ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ার আমতায়। গতকাল রাত থেকেই হাওড়ার উদয়নারায়ণপুরে দামোদর নদীর জল বাঁধ  টপকে হু হু করে গ্রামে ঢুকতে শুরু করেছে। ফলে ওই এলাকায় প্লাবিত হয়ে পড়েছে কমপক্ষে ১৫ টি গ্রাম।

এই জল উদয়নারায়নপুর থেকে থলিয়া হয়ে শর্টকাট খালের মাধ্যমে মুন্ডেশ্বরী নদীতে মিশছে। বাড়ছে মুণ্ডেশ্বরী নদীর জল স্তর। আগে থেকেই বৃষ্টির জল ভাটোরা এবং ঘোড়াবেড়িয়ার চিতনান দ্বীপ অঞ্চলের নিচু এলাকার কৃষি জমিতে  জমেছিল। এদিকে মুণ্ডেশ্বরী নদীর জল ফুলেফেঁপে ওঠায় প্লাবিত হয়েছে বেশ কিছু কৃষি জমি এবং রাস্তাঘাট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গত মানুষদের আশ্রয়ের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে শুকনো খাবার এবং  পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি মেডিকেল ক্যাম্প খোলা হবে। এছাড়াও উদ্ধার কাজের জন্য এনডিআরএফ টিম (NDRF) ডাকা হয়েছে। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বদলাতে পারে আবহাওয়া। এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের সব  জেলাতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়।বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির স্পেল শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে।আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।

এই মুহূর্তে সিকিমের পরিস্থিতি ভয়াবহ। নর্থ সিকিমের লোনাক লেকে, মেঘভাঙা বৃষ্টি। তার জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস। জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গিয়েছে। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা। পাহাড়ি রাস্তায় ভাসছে গাড়ি। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বানভাসি লাচেনও। বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি। ২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে সেনার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন, 'কীভাবে আমাকে দেওয়া ED-র চিঠি, শুভেন্দুর কাছে যাচ্ছে ?' , CBI তদন্তের দাবি অভিষেকের

ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত কালিম্পংও। জলের তো়ড়ে ধসে গেছে রাস্তা। তিস্তা বাজার, রাম্পু সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার ওপর দিয়েই বইছে জল। সম্পূর্ণ বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। এদিকে, তিস্তায় জলস্তর ব্য়াপক বেড়ে যাওয়ায় গজলডোবা, জলপাইগুড়ি় সহ তিস্তা তীরবর্তী এলাকাগুলি লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে। নীচু এলাকায় জল জমে শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget