এক্সপ্লোর

DA Strike : ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন, নির্দেশিকা জারি করল নবান্ন

West Bengal DA Strike : 'ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন, করা হবে শো-কজ'অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় উল্লেখ। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  সরকারি অফিসে ধর্মঘট ( DA Strike ) রুখতে কড়া বিবৃতি জারি করেছে নবান্ন ( Nabanna ) । কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না, সরকারের নির্দেশিকায় উল্লেখ। 'ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন, করা হবে শো-কজ' অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় উল্লেখ। 

এই নির্দেশের পাল্টা, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকার দাবি জানিয়ে চিঠি কর্মচারী সংগঠনের। অতিরিক্ত মুখ্য় সচিবকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সদস্য়রা । 

তাৎপর্যপূর্ণভাবে ধর্মঘটের ঠিক আগের রাতেই, বিবৃতি জারি করে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন,' কয়েকজন সরকারি কর্মী কয়েক সপ্তাহ ধরে অনশন করছেন জেনে আমি বেদনাহত। তাঁদের দাবির প্রতি অঙ্গীকার এবং সহকর্মীদের প্রতি দায়বদ্ধতা বুঝতে পারছি এবং তা প্রশংসনীয়ও। জীবন মূল্যবান, তাই প্রত্য়েককে অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ করছি। সব সমস্যারই একটা সমাধান আছে। আমি বিশ্বাস করি, এই পরিস্থিতিতে গ্রহণযোগ্য সমাধান বের করতে সব পক্ষই এক সঙ্গে কাজ করবে। ' যদিও, আপাতদৃষ্টিতে সমাধানের কোনও লক্ষণ চোখে পড়ছে না। আন্দোলনরত সরকারি কর্মীদের ধর্মঘট নিয়ে, অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় এবারও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, 
- শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। 
 - ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। 
 -সেইসঙ্গে শোকজ করা হবে।

পুরসভায় মিছিল

শুক্রবার ধর্মঘটের আগে আগে বকেয়া DA ইস্য়ুতে ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার পুরসভায় মিছিল করেন সংগ্রামী যৌথ মঞ্চ ও বাম প্রভাবিত পুর-কর্মচারী সংগঠন জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন। মিছিল ফের পুরসভায় ঢুকতে গেলে মেন গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ।  খাদ্য ভবনেও ধর্মঘটের সমর্থনে মিছিল করেন সরকারি কর্মীদের একাংশ। আবার সেখানেই পাল্টা মিছিল করেন তৃণমূলপন্থী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদ্যরা। বিকাশ ভবন থেকে পূর্ত ভবন পর্যন্ত ধর্মঘটের বিরোধিতায় মিছিল করেন তৃণমূলপন্থী সরকারি কর্মীরা।

৪৩ দিন ধরে অবস্থান                       

বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে ৪৩ দিন ধরে অবস্থানে চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। বৃহস্পতিবার ২৮ দিনে পড়েছে তাঁদের অনশন কর্মসূচি। বকেয়া ডিএ নিয়ে আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। এদিকে, পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ও ভোটকর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনকেও চিঠি দিচ্ছেন DA-আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা।                   

অন্যদিকে, ডিএ ধর্মঘটে কোনও সরকারি কর্মী অফিসে না এলে, রাজ্য সরকারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূলও। এবং সেই ব্যবস্থা হবে আরও কড়া। দিনহাটায় বিডিও অফিসে ঢুকে পদস্থ সরকারি কর্তাকে এভাবেই হুমকি দিলেন ব্লক তৃণমূল সভাপতি! যদিও ডিএ আন্দোলনকারীদের সংগঠন তাতে আমল দিতে নারাজ। 

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget