এক্সপ্লোর

Mamata Banerjee: 'ভুল করলে অ্যাকশন হবে, দোষ প্রমাণিত হলে শাস্তি' ইডির হানা প্রসঙ্গে মন্তব্য মমতার

২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ? ভোর রাতে কেন হানা?’ এদিন এ নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: ‘একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন হবে। দোষ প্রমাণিত হলে শাস্তি হবে।’ ইডির (Enforcement Directorate) হানা প্রসঙ্গে বুধবার এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ? ভোর রাতে কেন হানা?’ এদিন এ নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর, বুধবার কেন্দ্রীয় এজেন্সির (ED) ভূমিকা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মোদি সরকারকেও চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। যদিও, বিজেপি তাতে গুরুত্ব দিতে নারাজ। বুধবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আর্থিক তছরুপ মামলায় ইডি গ্রেফতার করতেই পারে। আর তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এদিনই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে আক্রমণ করলেন মোদি সরকারকেও।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর, তিনদিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও ফের গোটা ঘটনা থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেন তিনি। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরাও। 

দোষী প্রমাণিত হওয়ার পর, যাবজ্জীবন: নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দু’দিন পর, এ নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, দোষী প্রমাণিত হওয়ার পর, যাবজ্জীবন কারাদণ্ড দিলেও তিনি কিছু মনে করবেন না। যা শুনে, বিজেপির পাল্টা কটাক্ষ, পার্থ চট্টোপাধ্যায়দের আদতে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন তৃণমূলনেত্রী। প্রাথমিক থেকে নবম-দশম, কিংবা একাদশ-দ্বাদশ। সব ক্ষেত্রেই দুর্নীতির পাশাপাশি স্বজনপোষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, অনেক নেতার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা চাকরি পেয়েছেন। নাম না করে এই প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর, মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 

আরও পড়ুন: TMC Muri GST Protest : 'একথালা মুড়ি খাব...মুড়িতেও জিএসটি' আজ সংসদ ভবনে ধর্না বিক্ষোভ TMC র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget