এক্সপ্লোর

TMC Muri GST Protest : 'একথালা মুড়ি খাব...মুড়িতেও জিএসটি' আজ সংসদ ভবনে ধর্না বিক্ষোভ TMC র

TMC Muri GST : সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার মুড়ি-চিঁড়ের ওপর থেকে GST প্রত্যাহার করুক।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : বাঙালির আড্ডা ছেড়ে রাজনীতির আঙিনাতে ঢুকে পড়ল মুড়ি। প্যাকেটবন্দি মুড়িতে পাঁচ শতাংশ জিএসটি দিতে হচ্ছে। ২১ জুলাইয়ের মঞ্চে মুড়ি এনে, জিএসটি বসানোর প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের মুড়ি ইস্যুতে সংসদ ভবনের সামনে সরব হতে চলেছে তৃণমূল। 

বুধবার সংসদে মুড়ির ওপর GST-র প্রতিবাদে সংসদ ভবনে ধর্না বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা। দলের তরফে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার মুড়ি-চিঁড়ের ওপর থেকে GST প্রত্যাহার করুক।

এই বিষয়ে দিলীপ ঘোষের সাফ কথা, ' খেতে হলে মুদির দোকান থেকে খোলা মুড়ি খান না ! কোনও জিএসটি লাগবে না। কিন্তু ব্র্যান্ডেড, প্যাকেজিং করা মুড়ি খেতে গেলে তো ট্যাক্স দিতে হবে। যেমন এমনি লস্যি খান ... এক টাকাও বেশি লাগবে না। প্যাকেটবন্দি ব্র্যান্ডেড লস্যির উপর ট্যাক্স বসছে । '

এখন, প্যাকেটজাত মুড়ির ওপর ৫ শতাংশ GST দিতে হচ্ছে। গত ২১শে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে মুড়ির ওপর থেকে GST প্রত্যাহারের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, '' বিজেপি মরুবৃক্ষ, ব্রেনটাই মরুবৃক্ষ। দেউলিয়া বৃক্ষ। বুদ্ধির ঢিপিতে কিছু নেই। মানুষকে এগুলো বোঝাবেন। মুড়িতেও জিএসটি। একথালা মুড়ি খাব...মুড়িতেও জিএসটি....''

এরপরই এক ডালা মুড়ি মাখেন মুখ্যমন্ত্রী ২১ শের মঞ্চেই। এখানেই থামেননি সেদিন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, 'লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, ভাত খেয়ে মুড়ি খেয়ে বেঁচে থাকি। তুমি কোথা থেকে এসেছো...''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget