এক্সপ্লোর

Firhad Hakim : তৃণমূল ফিরহাদ হাকিমের পাশে নেই? রবিবারের পর প্রশ্ন বিরোধীদের

Firhad Hakim CBI Raid : কেন তৃণমূলের কোনও বড় নেতাকে, সরাসরি ববি হাকিমের পাশে দাঁড়িয়ে, সিবিআইকে আক্রমণ করতে দেখা গেল না? বিরোধীদের প্রশ্ন তাহলে কি ববি হাকিমের পাশে নেই তৃণমূল?

অর্ণব মুখোপাধ্য়ায়, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : রবিবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ফিরহাদ হাকিমের ( Firhad Hakim ) বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ( CBI ) । কিন্তু, তল্লাশি চলাকালীন তৃণমূলের কোনও বড় নেতা, সরাসরি এনিয়ে কোনও মন্তব্য় করেননি। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি তৃণমূল ফিরহাদ হাকিমের পাশে নেই? রবিবার এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মুখে শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ( Mamata Banerjee ) নাম শোনা গেলেও, সোমবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ( Abhishek Banerjee ) মঞ্চে যান তিনি। 

আড়াই বছর পর ফিরহাদ হাকিমের বাড়িতে হানা

নারদ-মামলায়, ২০২১ সালে বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। যার পর নিজাম প্য়ালেসে পৌঁছে গেছিলেন স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায়! পরে নবান্ন থেকে ফেরার পথে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। প্রায় আড়াই বছর পর পুর-নিয়োগ দুর্নীতির মামলায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিল সিবিআই।

ববি হাকিমের পাশে নেই তৃণমূল?

কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে রেখে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালায় তারা। সবটাই ঘটল এমন একটা সময়ে, যখন রাজভবনের সামনে ধর্না দিচ্ছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে তখন উপস্থিত তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রী। কিন্তু, কটাক্ষের সুরে বিরোধীদের প্রশ্ন, রবিবার সকাল থেকে ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি অভিযান চলাকালীন কেন তৃণমূলের কোনও বড় নেতাকে, সরাসরি ববি হাকিমের পাশে দাঁড়িয়ে, সিবিআইকে আক্রমণ করতে দেখা গেল না? বিরোধীদের প্রশ্ন তাহলে কি ববি হাকিমের পাশে নেই তৃণমূল? যদিও তা নিয়ে ফিরহাদের বক্তব্য, ' সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার দল, আমার দল। আমার নেত্রীর নাম মমতা বন্দ্য়োপাধ্য়ায় ' তাই কি তল্লাশি চলাকালীন কৌশলী নীরবতা?

তল্লাশি শেষ হয়ে যাওয়ার পর রবিবার রাতে ধর্না মঞ্চে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে একবার শোনা যায় পুরমন্ত্রীর নাম। এরইমধ্য়ে সিবিআই হানার পর সাংবাদিক বৈঠকে, ইঙ্গিতপূর্ণভাবে ফিরহাদ হাকিমের মুখেও শোনা যায় শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম!

সোমবার অবশ্য় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্নামঞ্চে যান পুরমন্ত্রী। রাজভবনের বৈঠকেও সঙ্গে ছিলেন তিনি। এদিন মেয়র বলেন, ' অভিষেক রাত্রে বলেছে ববিদা আসতে পারল না পরে আসবে ধরনা মঞ্চে। আমাদের মধ্যে কোন বিভেদ করা যাবে না তৃণমূল এক এবং তাদের মাথায় মমতা ব্যানার্জি । নিশ্চয়ই মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে অভিষেকের সঙ্গে কথা হয়েছে সবার সাথে কথা হয়েছে।' 

তবে এ সবটাই সিবিআই-এর অভিযান শেষ হয়ে যাওয়ার পর।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget