এক্সপ্লোর

BJP: 'তৃণমূল নেতাদের ঘোরাফেরা করতে দেখলেই, গাছে বেঁধে পেটান', হুমকি বিজেপি বিধায়কের

BJP Politics: ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, "পশ্চিম বাংলার মানুষকে বলব, যেখানে সরকারি কর্মচারীরা সার্ভে করছে,সেই জায়গায় যদি তৃণমূলের নেতারা ঘোরাফেরা করে, আপনারা গাছে দড়ি দিয়ে বেঁধে রাখবেন।"

পূর্ণেন্দু সিংহ, তুহিন অধিকারী ও বিটন চক্রবর্তী, বাঁকুড়া: যেখানে সরকারি কর্মীরা সার্ভে করছেন, সেখানে তৃণমূল (TMC) নেতাদের ঘোরাফেরা করতে দেখলেই, গাছে বেঁধে পেটান। হুমকি বাঁকুড়ার ওন্দার বিজেপি (BJP) বিধায়কের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।

ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, "পশ্চিম বাংলার মানুষকে বলব, যেখানে সরকারি কর্মচারীরা সার্ভে করছে, সেই জায়গায় যদি তৃণমূলের নেতারা ঘোরাফেরা করে, আপনারা গাছে দড়ি দিয়ে বেঁধে রাখবেন। যদি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন, তাহলে দেখবেন প্রকৃত যারা প্রাপ্যদার, তারা তাদের ঘর পাবে। আর যারা প্রাপ্য়দার নয়, তারা ঘর পাবে না।"                                                      

কোথাও আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি প্রকৃত প্রাপকদের। কোথাও আবার প্রাসাদোপম বাড়ির মালিকের নাম রয়েছে আবাস যোজনা প্রকল্পে। কোথাও দুর্নীতির অভিযোগে চলছে পুলিশের তথ্য যাচাই। কোথাও আবার তথ্য যাচাই করতে গিয়ে সরকারি কর্মীদের হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে, এবার, তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।                                                 

আরও পড়ুন, বায়োমেট্রিক মেশিন 'খারাপ', টেট পরীক্ষায় 'অব্যবস্থার' অভিযোগ, দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে অশান্তি

শনিবার ওন্দার দলদলি গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। সেখান থেকেই, তৃণমূলের উদ্দেশে কার্যত হুমকি দেন বিজেপি বিধায়ক। অমরনাথ শাখা বলেন, "আজকে পশ্চিমবাংলার মানুষদের ন্যয্য অধিকার কেড়ে নিয়ছে। ওদের গাছে বেঁধে মারুন। নিজেগদের কাছের লোককে ঢোকাচ্ছে। পয়সার বিনিময়ে।"                                                                    


গত পঞ্চায়েত ভোটে, বাঁকুড়ার ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে প্রায় ৯০ শতাংশ আসনেই জেতে তৃণমূল। ২২ টি পঞ্চায়েত সমিতি ও বাঁকুড়া জেলা পরিষদ দখলে রাখে তৃণমূল। বছর পড়লেই আবার পঞ্চায়েত ভোট। তার আগে হুমকি হুঁশিয়ারির পালা চলছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget