এক্সপ্লোর

Howrah: সরকারি নির্দেশ উপেক্ষা করে রাতে বাজল সাউন্ড বক্স, ডোমজুড়ে ক্লাব সদস্যদের মধ্যে সংঘর্ষ

Howrah News: আহতদের ডোমজুড় (Domjur) গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চড়াও হয়ে হামলা চালানো হয়। হাসপাতালের পাশাপাশি ভাঙচুর করা হয় একটি অ্যাম্বুল্যান্স।

সুনীত হালদার, হাওড়া: রাত ১১টার পরেও সাউন্ড বক্স বাজানোর অভিযোগকে কেন্দ্র করে ডোমজুড়ের (Domjur) বানিয়ারাতে একই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ। সরকারি নির্দেশ অমান্যের প্রতিবাদ করায় ক্লাব সভাপতি-সহ কয়েকজন সদস্যকে মারধরের অভিযোগ। এরপরও মেলেনি রেহাই। অভিযোগ, আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চড়াও হয়ে হামলা চালানো হয়। হাসপাতালের পাশাপাশি ভাঙচুর করা হয় একটি অ্যাম্বুল্যান্স। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন চিকিত্সক, ও স্বাস্থ্য কর্মীরা। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ঠিক কী ঘটনা ঘটেছিল?

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত এগারোটা নাগাদ ডোমজুড়ের বানিয়ারাতে ঈদ উপলক্ষে স্থানীয় এক ক্লাবে বক্সে গান-বাজনা চলছিল। কিন্তু প্রশাসনের তরফে আগেই নির্দেশিকা দেওয়া হয়েছে যে রাত ১১টা পর্যন্তই উচ্চস্বরে মিউজিক, সাউন্ড বক্স বাজানো যাবে। এরপরে বাজানো যাবে না। কিন্তু ওই ক্লাবের বেশ কিছু সদস্য রাত ১১টার পরও মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে চলেন। 

সেই সময় ক্লাবের সভাপতি সহ বেশ কয়েকজন আপত্তি জানায়। তখনই বেশ কিছু যুবক সভাপতিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁকে আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সে চিকিৎসাধীন ছিলেন। এরপর হঠাৎ ডোমজুড়ের কিছু দুষ্কৃতী হাসপাতালে জড়ো হয়ে হামলা চালায়। তারা হাসপাতালের ঘরের দরজা ভেঙে ক্লাব সভাপতিকে বাইরে বের করে বেধড়ক মারধর করে। বাধা দিলে আরও ৩ থেকে ৪ জনকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর দুষ্কৃতীরা চম্পট দেয়। আহতদের মধ্যে একজনকে ম্যাটাডোর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget