এক্সপ্লোর

IIM Joka Incident: ক্যাম্পাসের কোথায় কোথায় গেছিলেন তরুণী? IIM জোকার ঘটনায় CCTV ফুটেজ চাইল পুলিশ

Kolkata News: জোকার IIM কলকাতায় মনোবিদকে ধর্ষণের অভিযোগের তদন্তে ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: জোকা আইআইএম-এ ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়। ঠিক কী ঘটেছিল সেদিন? এবার ক্যাম্পাসের সমস্ত সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ। কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী, কে নিয়ে গিয়েছিলেন? জানতে ফুটেজ তলব করল পুলিশ।

জোকার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পড়ুয়ার বিরুদ্ধে। জোকার IIM কলকাতায় মনোবিদকে ধর্ষণের অভিযোগের তদন্তে ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ। সূত্রের খবর, রাস্তায় লাগানো CC ক্যামেরায় শুক্রবার তরুণী মনোবিদকে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায়। তরুণী ক্যাম্পাসের কোথায় কোথায় গেছিলেন, কে তাঁকে নিয়ে গেছিলেন, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি, লেক ভিউ হস্টেলের যে ঘরে যৌন নির্যাতন হয়েছে বলে অভিযোগ, সেই রুম সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের পোশাক। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে বলে পুলিশ জানিয়েছে। 

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম পরমানন্দ মহাবীর তোপ্পাঁওয়ার। বছর ২৬-এর যুবক কর্ণাটকের বালিকোট জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি,  নির্যাতিতা বয়ানে জানিয়েছেন, তিনি পেশায় মনোবিদ। অভিযুক্তর সঙ্গে তাঁর সোশাল মিডিয়ায় আলাপ হয়। পরিকল্পনা করেই, সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য শুক্রবার তাঁকে ক্যাম্পাসে ডাকেন অভিযুক্ত পড়ুয়া। বেলা পৌনে ১২টার সময় জোকার IIM-এ যান ওই তরুণী। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার আরও অভিযোগ, তাঁকে ক্যাম্পাসের লেক ভিউ হস্টেলে নিজের ১৫১ নম্বর রুমে নিয়ে যান ওই ছাত্র। দুপুরে তরুণীকে পিৎজা ও জল খেতে দেওয়া হয়। তা খেয়েই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন ওই তরুণী। নির্যাতনে বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এরপর তাঁর ওপর যৌন নির্যাতন চলে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, রাত ৮টা ৩৫-এ জ্ঞান ফিরলে দেখতে পান তিনি অভিযুক্তের হস্টেলের ঘরেই পড়ে আছেন। অর্থাৎ প্রায় সাড়ে ৮ ঘণ্টা নির্যাতিতা অভিযুক্তর হস্টেল রুমেই ছিলেন। এই ঘটনায় নির্যাতিতা হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন।এরপরই গ্রেফতার করা হয় ছাত্রকে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পাশাপাশি, কথা বলা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে। ধৃতের বিরুদ্ধে BNSS-এর ১২৩ ধারায় অপরাধমূলক উদ্দেশ্যে কিছু খাইয়ে আচ্ছন্ন করা, ১২৭ (২) ধারায় জোর করে আটকে রাখা ১১৫-(২)-এ মারধর ৭৬ ধারায় শ্লীলতাহানি এবং ৬৪ নম্বর ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এদিন ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে জামিনের আবেদন নাকচ করে ১৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget