এক্সপ্লোর

IIT Kharagpur Student Death : খড়গপুর আইআইটি-তে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ! চাঞ্চল্য ক্যাম্পাসে

কীভাবে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খড়গপুর টাউন থানার (Kharagpur Town Police Station) আইআইটি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : খড়গপুর আইআইটি-তে (Indian Institute of Technology Kharagpur) ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death)। কেরল থেকে সামার ভ্যাকেশন ইন্টার্নশিপে (Internship) এসেছিলেন তিনি। কীভাবে মৃত্যু হল তা স্পষ্ট হবে ময়নাতদন্তের (Post Mortem) রিপোর্ট হাতে এলে, জানিয়েছে পুলিশ। ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্য।

রাতে হঠাৎ করেই সংজ্ঞাহীন। তড়িঘড়ি চিকিৎসকের (Doctor) কাছে নিয়ে যাওয়া হলেও হল না শেষরক্ষা। ৮ মাসের ব্যবধানে খড়গপুর আইআইটি-তে (IIT Kharagpur) ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। মৃত ছাত্রের নাম সূর্য দীপেন জি এস (২২)। বাড়ি কেরলের তিরুবননন্তপুরমে। আইআইটি সূত্রে খবর, মাসখানেক আগে সামার ভ্যাকেশন ইন্টার্নশিপে আসেন সূর্য দীপেন। ছিলেন আর কে হলে। বুধবার রাতে রুমের মধ্যেই অসুস্থ বোধ করেন। রুমমেটদের সহযোগিতায় সূর্য দীপেনকে আইআইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন। 

আইআইটি সূত্রে খবর, ঘটনার কথা জানানো হয়েছে মৃত ছাত্রের পরিবারকে। আইআইটি-র রেজিস্ট্রার তমাল নাথ জানিয়েছেন, ঘটনাটি পুলিশকে (Police) জানানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খড়গপুর টাউন থানার (Kharagpur Town Police Station) আইআইটি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর।                                      

এর আগে গত বছর ১৪ অক্টোবর খড়গপুর IIT’র হস্টেল থেকে তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফৈজান আহমেদ (২৩)-এর অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনায়, CID তদন্ত বা SIT গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় মৃতের পরিবার। আদালতের নির্দেশে, দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের খরড়পুর আইআইটির এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। মাত্র ৮ মাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে ফের আরও এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে।                                                                        

আরও পড়ুন- স্কুলে প্রার্থনা চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্ট ! মর্মান্তিক মৃত্য ১৯ বছরের ছাত্রীর

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget