এক্সপ্লোর

School Student Cardiac Arrest : স্কুলে প্রার্থনা চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্ট ! মর্মান্তিক মৃত্যু ১৯ বছরের ছাত্রীর

Kolkata News : এত কম বয়সে এভাবে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে (Massive Cardiac Arrest) মৃত্যুর ঘটনা হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা মনে করতে পারছেন না।

ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : মর্মান্তিক। মাত্র ১৯ বছরেই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে ঝরে গেল তরতাজা এক প্রাণ ! দক্ষিণ কলকাতার দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। স্কুলে প্রার্থনা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। সংজ্ঞাহীন বছর ১৯-র ওই ছাত্রীকে বেলভিউ হাসপাতালে (Belle Vue Clinic) নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা। মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে ওই ছাত্রীর পরিবার, সহপাঠীরা। পাশাপাশি এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। এত কম বয়সে এভাবে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে (Massive Cardiac Arrest) মৃত্যুর ঘটনা হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা মনে করতে পারছেন না।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ছাত্রীটিকে যখন হাসপাতালে নিয়ে আসা তখনই তার কোনও পালস ছিল না। ছাত্রীর দেহে প্রাণ ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালানো হয়। সিপিআর (CPR) দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের প্রচেষ্টা চালানো হলেও ওই ছাত্রীর দেহে প্রাণ ফেরেনি। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের জেরেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলেই মনে করছেন চিকিৎসকরা। যদিও এত কম বয়সের কারোর এভাবে কার্ডিয়াক অ্যারেস্টে মৃ্ত্যু ঘটনা মনে করতে পারছেন না চিকিৎসকরা। ময়নাতদন্ত হলে ঠিক কোন কারণে মৃত্যু তা পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে।

স্কুলে ছাত্রীটি সংজ্ঞাহীন হয়ে পড়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে কি কোনওভাবে দেরি হয়েছিল ? ছাত্রীর কি কোনও শারীরিক অসুস্থতা আগে থেকেই ছিল ? একাধিক প্রশ্ন অবশ্য উঠে আসছে। দক্ষিণ কলকাতার স্কুলটি যে এলাকায় সেখানকার কাউন্সিলরের বক্তব্য, ছাত্রীটির প্রেসারের সমস্যা ছিল। মাঝেমধ্যেই স্কুলের বাইরে এসে তার বাবা বসেও থাকতেন। স্থানীয় কাউন্সিলর ছাত্রীর অসুস্থতার কথা বললেও তা মানতে নারাজ মেয়েটির পরিবার। আত্মীয়রা মেয়েটির শারীরিক অসুস্থতার তথ্য ঠিক নয় বলেই দাবি করেছেন। পাশাপাশি তারা অপেক্ষা করছেন ময়নাতনদন্তের রিপোর্টের। যে রিপোর্ট দেখার পরই তাঁরা কোনওরকম অভিযোগ দায়ের করবেন কি না সেটা ঠিক করবেন বলেই জানিয়েছেন। কারণ, যাই হোক, মর্মান্তিকভাবে তরতাজা এক প্রাণের চলে যাওয়াতে শোকের ছায়া ।

আরও পড়ুন- ফ্ল্যাট থেকে উদ্ধার হল চিকিৎসকের ঝুলন্ত দেহ, পলাতক লিভ-ইন পার্টনার সেনা কর্তা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget