এক্সপ্লোর

District News: জঙ্গলে রোখা হবে অবৈধ নির্মাণ, ৩ মন্ত্রীর উপস্থিতিতে বিশেষ বৈঠক জলদাপাড়ায়

News Update: আলিপুরদুয়ারের হলং বাংলোর কাজ পরিদর্শনের পরে এদিন বনমন্ত্রীর উদ্যোগে বন ও পর্যটন সংক্রান্ত সম্ভাবনা বা সমস্যা নিয়ে বিশেষ বৈঠক হয় জলদাপাড়ায়

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: তিন মন্ত্রীর উপস্থিতিতে বন ও পর্যটনে উন্নয়ন সংক্রান্ত বিশেষ বৈঠক হল জলদাপাড়ার এনআইসি-তে।  জেলা প্রশাসন, বন দফতরের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন স্টেক হোল্ডার-রা। সঙ্গে তিন মন্ত্রীকে পেয়ে খুশি বনাধিকারীকসহ পর্যটন ব্যবসায়ীরা। 

বৈঠকে কী কী আলোচনা হল?

আলিপুরদুয়ারের হলং বাংলোর কাজ পরিদর্শনের পরে এদিন বনমন্ত্রীর উদ্যোগে বন ও পর্যটন সংক্রান্ত সম্ভাবনা বা সমস্যা নিয়ে বিশেষ বৈঠক হয় জলদাপাড়ায়। বনমন্ত্রী মনোজ ওরাও ছাড়াও সেই বৈঠকে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং প্রতিমন্ত্রী বিশাল লামা। ছিলেন জেলা শাসক ময়ূরী ভাসু, জেলা পুলিশ সুপার অমিত কুমার শাহ। বনদপ্তরের পক্ষ থেকে রাজ্যের বন্যপ্রাণ শাখার উত্তরবঙ্গের মূখ্য-বনপাল যে. ভি. ভাষ্কর ছাড়াও ছিলেন বক্সার ডিএফডি কুমার ভীমল, জলদাপাড়ার ডিএফও পারভীন কাসওয়ান ছাড়া অন্যান্য আধিকারিকগণ। এদিন বনকর্মী ছাড়াও বিভিন্ন এনজিও, ট্যুর অপারেটর, গাইড ও জিপসি মালিক, হোটেল মালিক সমিতির সঙ্গে বৈঠক করেন তারা। বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, নতুন সাফারি রুটসহ হাতি-মানুষ সঙ্ঘাত নিয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন বনমন্ত্রীকে। 

বৈঠকের পর মন্ত্রী বলেন, বিদায়ী সরকার বনে প্রবেশের ক্ষেত্রে তুঘলকি সিদ্ধান্ত নিয়ে চার্জ-ফ্রি করে দিয়েছিল। সেটা বিচার করে দেখা হচ্ছে। মানুষের প্রবেশ উন্মুক্ত হওয়ার কারণে সবদিকেই ক্ষতি হচ্ছে। ডিজিটালি ব্যবস্থা করা হবে। মানুষ হাতির সংঘাত কিম্বা চা বাগানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, সব ক্ষেত্রেই বনের সাথে জড়িত সমস্ত ক্ষেত্রের মানুষের মতামত নিয়েই আলোচনা চলবে। জঙ্গলে অবৈধ রিসর্ট বা নির্মানের বিরুদ্ধে শক্ত হাতে রোখা হবে। কারণ একদিকে সার্কিট ট্যুরিজম অপরদিকে ভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী আনার পরিকল্পনা চলছে। ফলে প্রাণীদের কোনোরকম ব্যাঘাত ঘটানোর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না,  বলে জানান মন্ত্রী মনোজ। অপরদিকে বনমন্ত্রী ছাড়াও একসঙ্গে দুই মন্ত্রী সহযোগে এমন বৈঠকে হাজির হয়ে নিজেদের ভাবনা তুলে ধরতে পারায় খুশি পর্যটন ব্যবসায়ীরা।

অন্যদিকে আজ, একেবারে বিশেষ ভূমিকায় দেখা গেল শুভেন্দু অধিকারীকে। পরিবর্তনের রাজ্যে পরিচ্ছন্নতা অপরিহার্য। স্বচ্ছতা কর্মসূচিতে বাগবাজারে মায়ের ঘাট পরিষ্কার করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নিজে হাতে মায়ের ঘাটের সিঁড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন শুভেন্দু অধিকারী। নমামি গঙ্গে প্রকল্পের কাজ নিয়ে বিঁধলেন পূর্বতন তৃণমূল সরকারকে। 

আরও পড়ুন: Mimi Chakraborty: অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Advertisement

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget