IMD Weather Update : আজই এই সব জায়গা থেকে সরে যাচ্ছে বর্ষা, পুজোর আগেই বড় সুখবর দিল IMD
IMD- র পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, গুজরাত ও মধ্যপ্রদেশের অধিকাংশ এলাকা থেকে মৌসুমি বায়ু আরও সরে যেতে পারে।

কলকাতা : ক্যালেন্ডারে বর্ষা বিদায় ঘটেছে। কিন্তু আবহাওয়ার মানচিত্র বলছে, পশ্চিমবঙ্গের আকাশ থেকে বর্ষার মেঘ সরেনি। তবে এবার বর্ষা বিদায় নিয়ে বড় খবর দিন আবহাওয়া দফতর। আজ,৩ অক্টোবর, দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। উত্তর ও মধ্য ভারতের আরও কিছু এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। অন্যদিকে দক্ষিণ ভারত ও উত্তর-পূর্বের একাধিক রাজ্যে বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) ২ অক্টোবর প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকা থেকে বর্ষা সরে যেতে পারে। IMD- র পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, গুজরাত ও মধ্যপ্রদেশের অধিকাংশ এলাকা থেকে মৌসুমি বায়ু আরও সরে যেতে পারে।
এছাড়াও জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের সম্পূর্ণ এলাকা থেকেও বর্ষার বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
যদিও ৩ অক্টোবর উত্তর-পূর্ব ভারতে অসম ও মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে IMD। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যেও ৩ অক্টোবর বৃষ্টির দাপট থাকতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল অঞ্চলে বজ্রপাতসহ বিচ্ছিন্নভাবে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কেরল ও লাক্ষাদ্বীপে ৩ অক্টোবর বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। উপকূলীয় কর্ণাটকেও তুলনামূলকভাবে বিস্তৃত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তামিলনাড়ু ও পুদুচেরি এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
IMD-এর পূর্বাভাস অনুযায়ী, দেশের একদিকে যখন মৌসুমি বায়ু বিদায়ের পথে, অন্যদিকে দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে বৃষ্টি আরও কিছুদিন চলবে।
শনিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকবে অন্য জেলাতেও। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির সম্ভাবনা ও তুলনামূলকভাবে কম থাকবে। কোনো জেলার দু'এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। তবে বাড়বে জলীয় বাষ্প জনিত অস্বস্তি। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।
Before You Go
Sukanta Majumdar: "গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত? | KMC Poll






















