এক্সপ্লোর

Mamata Banerjee: প্রশাসনিক সভামঞ্চে উঠতে নারাজ অভিষেক, তাতে যা করলেন মমতা...

Abhishek Banerjee: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মমতা। মেঘালয় থেকে ফিরেই প্রশাসনিক সভায় যোগ দেন।

কলকাতা: সাংগঠনিক কাজে প্রায়শই পাশাপাশি দেখা যায় তাঁদের। কিন্তু রাজ্যের প্রশাসনিক সভা, মঞ্চ পারতপক্ষে এড়িয়েই চলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে (Alipurduar News) তার অন্যথা ঘটতে দেখা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহ্বানে এই প্রথম সেখানে রাজ্য সরকারের প্রশাসনিক সভামঞ্চে উঠলেন অভিষেক। অল্প সময়ের জন্য হলেও, মমতার পাশে প্রশাসনিক সভায় অভিষেকের এই উপস্থিতিতে নজর কাড়ছে রাজনৈতিক মহলের।  

প্রশাসনিক সভায় অভিষেকের এই উপস্থিতিতে নজর কাড়ছে

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মমতা। মেঘালয় থেকে ফিরেই প্রশাসনিক সভায় যোগ দেন। মেঘালয়ে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক। সেখানে দলের শিকড় বিস্তারের যাবতীয় দায়-দায়িত্ব কার্যত একাহাতেই সামলাচ্ছেন তিনি। মেঘালয় থেকে ফিরে এ দিন আলিপুরদুয়ারেও মমতার সঙ্গে হন অভিষেক। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ায় প্রশাসনিক সভার মঞ্চে ওঠেননি।  কিছুটা তফাতে দাঁড়িয়েছিলেন। 

কিন্তু মঞ্চে বক্তৃতা করতে উঠে অভিষেকের কথা বলতে শুরু করেন মমতা। বলেন, "আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছে। ও মেঘালয় গিয়েছিল আমার সঙ্গে। ওকে বললাম, মঞ্চে আয়। কিন্তু ও বলল, 'না, সরকারের অনুষ্ঠান। আমি রাজনৈতিক লোক, যাব না।' আমি ওকে বললাম, তুই তো সাংসদ, সংসদের সদস্য। ওকে অনুরোধ করছি, একবার এসে মানুষকে নমস্কার করে যাওয়ার। এসেছো যখন, একবার নমস্কার করে নেমে যাও। আমিও এর বিরোধী যে, প্রশাসনিক সভায় রাজনৈতিক লোকেরা কেন থাকবেন! কিন্তু ও সাংসদ, তাই আসতে পারে।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি ভিক্ষে চাওয়ার লোক নই, নিজেদেরটা বুঝে নেব’, বকেয়া নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

এর পরই মঞ্চে উঠে আসেন অভিষেক। সেখানে দলের নেতাদের অভিবাদন জানান। তার পর ঝঁকে দর্শকদের নমস্কার করে মঞ্চ থেকে নেমে যেতে উদ্যত হন। সেই সময় মঞ্চে অভিষেকের বসার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েন সকলকে। কিন্তু মমতা জানিয়ে দেন, অভিষেক আসতেই চাননি। বসবেন না। নমস্কার করে নেমে যাবেন। সেই মতোই মঞ্চ থেকে নেমে গিয়ে তফাতে গিয়ে দাঁড়ান অভিষেক। 

তৃণমূলের চেয়ারপার্সন মমতার পরই দলে সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক

তৃণমূলের চেয়ারপার্সন মমতার পরই দলে সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক। দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বও পেয়েছেন তিনি। তাই দলের বিভিন্ন সভা-মিছিল, সাংগঠনিক কাজে মমতার ঠিক পাশেই দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, বাংলার বাইরে গোয়া, মেঘালয়, ত্রিপুরা, অসমের মাটিতে জোড়াফুল ফোটানোর প্রচেষ্টাও একপ্রকার তাঁর উদ্যোগেই শুরু হয়। মমতার ভ্রাতুষ্পুত্র হিসেবে, অলিখিত ভাবে তাঁকে নেত্রীর উত্তরাধিকার হিসেবেই দেখেন কর্মী-সমর্থকরা। কিন্তু তার পরেও, এ যাবৎ প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে নিজেকে বিরতই রেখেছিলেন অভিষেক। মমতার আহ্বানেই এই প্রথম সেই রীতি ভাঙলেন তিনি। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, দেবদীপ অধিকারীর দিকে আঙুল
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, দেবদীপ অধিকারীর দিকে আঙুল
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget