এক্সপ্লোর

Mamata Banerjee: ‘আমি ভিক্ষে চাওয়ার লোক নই, নিজেদেরটা বুঝে নেব’, বকেয়া নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

Alipurduar News: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় যোগ দেন মমতা। সেখানেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন।

আলিপুরদুয়ার: প্রাপ্য বকেয়া টাকা নিয়ে টানাপোড়েন চলছেই। সেই নিয়ে কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, কেন্দ্রের কাছে ভিক্ষে চাইতে যাবেন না তিনি। কত দিন এ ভাবে চলে, দেখবেন। তার পর বুঝে নেবেন। রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকাই কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত ভাবে আটকে রেখেছে বলেও দাবি করেন মমতা (Alipurduar News)। 

মমতা জানিয়ে দিলেন, কেন্দ্রের কাছে ভিক্ষে চাইতে যাবেন না

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় যোগ দেন মমতা। সেখানেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। মমতা বলেন, "আপনারা হয়ত দুঃখ পাবেন। খুশিও হতে পারেন। কেন্দ্র আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা দেয়বি। ৬ হাজার কোটি টাকা পাই। তা সত্ত্বেও একদিনও জবকার্ড হোল্ডারদের কাজ আটকায়নি। ৪০ লক্ষ জবকার্ড হোল্ডারদের কাজ দিয়েছি।" 

আরও পড়ুন: Egg Price: সাধারণের ডিম-ভাতেও কোপ! ফের বাড়ল দাম, পকেটে টান মধ্যবিত্তের

কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, "যাদের দিয়ে ১০০ দিনের কাজ করিয়েছো, তাদের প্রাপ্য টাকা দেবে না! বাহ্ বাহ্। রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছো। তোমার টাকা নয়। ওই যে নেতারে এসে বলে, সব দিল কে! তারা নাকি দিয়েছে! কোথা থেকে দিল! আমার ঘরে মাছের তেলেই তেল ভাজা! রাজ্য কর সংগ্রহ করে না। কর সংগ্রহ করে কেন্দ্র। তার ৬০ শতাংশ রাজ্যের প্রাপ্য।" নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, "সব জায়গায় দেখবেন একটাই মুখ, যেন উনিই সব দিয়েছেন। উনি রেশন দিয়েছেন, উনি খাবার দিয়েছেন!"

মাছের তেলে তেল ভাজা! বকেয়া আটকে রাখা নিয়ে কেন্দ্রকে নিশানা

বাংলা থেকে কর তুলে নিয়ে গিয়ে, এখানেই ফের তল্লাশি চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "এখান থেকে আয়কর তুলে নিয়ে যাচ্ছো, শুল্ক তুলছো, জিএসটি তুলছো, দু'দিন পর নকুলদানার কিনতেও কর লাগবে। আমি দেখতে চাই এটা কতদিন চলে। আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে করার লোক নই আমি। ভিক্ষে করতে হলে মানুষের কাছে চাইব। আমার মা, বোন, কৃষক, শ্রমিক, ছাত্র, যৌবনের কাছে চাইব ওদের কাছে নয়। নিজেদেরটা বুঝে নেব আমরা।এর পরও যদি কেন্দ্র না দেয়, আমরা আমাদেরটা বুঝে নেব, কী করে বুঝতে হয়, দেখে নেব। আমরা লড়াই করে দেখিয়ে দেব। মানুষের জন্য লড়াই আমরা করতে পারি। ভিক্ষে চাইব না।"

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget