এক্সপ্লোর

Kurseong News: প্রবল বর্ষণের জেরে ভয়াবহ অবস্থা কার্শিয়াঙে, প্রকৃতির তাণ্ডবে বেহাল শহর

Kurseong Rain: প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কার্শিয়াঙে। শুক্রবার দুপুরে কার্শিয়াঙের নয়া বাজারের জগদীশ মন্দিরের কাছে একাধিক বাড়ির টিনের চাল খুলে এসে পড়েছে রাস্তায়।

মোহন প্রসাদ, কার্শিয়াং: জোড়া মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বর্ষণের (Heavy Rain) পাশাপাশি তীব্র হাওয়ার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কার্শিয়াঙে (Kurseong)। শুক্রবার তা আরও ভয়ানক আকার ধারণ করেছে। ছবি মতো সাজানো সুন্দর এই পাহাড়ি শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। কোথাও আবার বাড়ির টিনের চাল এসে খুলে পড়েছে রাস্তার ওপরে। এর ফলে বিপদ বেড়েছে সাধারণ মানুষের।

আরও পড়ুন: Price Hike: বিধানসভার সামনে বিক্ষোভের মাঝে 'BJP বিধায়ককে ধাক্কা শাসক বিধায়কের গাড়ির...'

শুক্রবার দুপুরে কার্শিয়াঙের নয়া বাজারের জগদীশ মন্দির কাছে দেখা গেল একাধিক বাড়ির টিনের চাল প্রবল হাওয়ার জেরে বিপজ্জনক খুলে পড়ে রয়েছে রাস্তার ওপর। সাধারণ মানুষ ভেঙে পড়া সেই সব টিনের চাল পেরিয়েই যাতায়াত করছেন। কয়েকটি জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে তার ছিঁড়ে রাস্তার ওপরে এসে পড়েছে। ফলে ওই সব এলাকায় প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। প্রকৃতির তাণ্ডবের জেরে অনেক জায়গাতে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। 

আরও পড়ুন: Train Cancel Update: হাওড়া বর্ধমান কর্ড লাইনে ট্রেন যাত্রীদের জন্য সুখবর, বন্ধ হচ্ছে না এই পরিষেবা

সকাল থেকেই কার্শিয়াঙের আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে। প্রবল বৃষ্টি ও ঝোড়া হাওয়া বইছে সর্বত্র। তার মধ্যেই কাজের প্রয়োজনে বাধ্য হয়ে শহরের রাস্তায় বেরোতে দেখা গেছে কিছু মানুষকে। যদিও বেশিরভাগ লোকই বাড়িতে আশ্রয় নিয়ে প্রকৃতির তাণ্ডব থামার অপেক্ষা করছেন।

তবে শুধু কার্শিয়াং নয় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে পাহাড়ের বেশিরভাগ জায়গার পরিস্থিতিই খারাপ। কিছু কিছু জায়গায় ভূমিধসও নেমেছে। ফলে আতঙ্কে রয়েছেন মানুষ। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও প্রবল বৃষ্টি সেই কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রবল বর্ষণের ফলে ওয়ানাডে ভূমিধসের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারপর থেকে আতঙ্ক বেড়েছে পাহাড়ের বাসিন্দাদের মধ্যে। তার মধ্যে বিভিন্ন জায়গায় ভূমিধস নামায় ভয় আরও বেড়েছে মানুষের মনে। তবে সবরকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসনও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ TMCP-র, 'রাজ্যকে অন্ধকারে রেখে..'

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget