এক্সপ্লোর

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ TMCP-র, 'রাজ্যকে অন্ধকারে রেখে..'

TMCP On Calcutta University VC Gherao :কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে কী অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের?

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে-কে ঘেরাও টিএমসিপি-র। 'বেআইনিভাবে সিন্ডিকেট করে ছাত্রছাত্রী ও রাজ্য সরকারকে অন্ধকারে রেখে দাবি দাওয়া পাস করাচ্ছেন উপাচার্য', কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ। 

গতবছরও পৃথক ইস্যুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আন্দোলনকারীদের ঝান্ডা রেখে আসতে বলেছিলেন উপাচার্য । বিভিন্ন পরিকাঠামোগত বিষয়ে উপাচার্যকে স্মারকলিপি পেশ করেছিল টিএমসিপি। ঝান্ডা নিয়ে উপাচার্যের ঘরে ঢুকে পড়েছিলেন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। 'আমার কাছে আসার জন্য ঝান্ডার দরকার হয় না' । 'বিশ্ববিদ্যালয়ে রাজনীতির রং ঢুকলে বিভেদ-বিচ্ছিন্নতা বাড়ে' । আমাকে কেউ হুমকি দিলে এই চেয়ার ছাড়তে আমার এক মিনিটও সময় লাগবে না, কড়া বার্তা দিয়েছিলেন উপাচার্যও।

চলতি বছরের শুরুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্য়পাল (Govornor)। একযোগে আচার্য সিভি আনন্দ বোসকে (C V Ananda Bose) কালো পতাকা দেখিয়েছিল TMCP ও AIDSO. উঠল গো ব্য়াক স্লোগান। যদিও এই বিক্ষোভ নিয়ে কিছু বলতে চাননি আচার্য। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অনুষ্ঠান থেকে দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার ডাক দিয়েছিলেন তিনি।

সম্প্রতি ফি বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে SFI-এর নেতৃত্বে আন্দোলনে নামেন পড়ুয়ারা। সন্ধে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও হয়ে ছিলেন অন্তর্বতী উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। SFI-এর নেতৃত্বে ফি কমানোর দাবিতে গত এক সপ্তাহ ধরে প্রেসিডেন্সিতে আন্দোলন চলছে। SFI-এর দাবি, ফি কমানোর দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাড়া মেলেনি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফি বৃদ্ধি নিয়ে অ্যাডভাইসরি কমিটি সুপারিশ করলেও, তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তারপরেই আন্দোলনে শুরু হয়।

আরও পড়ুন, জীবন-স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ GST, প্রত্যাহারের আবেদন জানিয়ে নির্মলাকে চিঠি মমতার

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget