এক্সপ্লোর

LPG Cylinders: বিস্ফোরণের ভয় নেই, ওজনে হালকা, আবার সাশ্রয়ীও, বাঙালি হেঁশেলে এ বার কম্পোজিট গ্যাস

Composite Gas Cylinder: বিস্ফোরণের ভয় নেই। চিন্তা নেই গ্যাস কম পাওয়ার। হালকা হওয়ায় খুব সহজেই সরানো সম্ভব।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাজারে কম্পোজিট সিলিন্ডার আনল ইন্ডেন (Composite Gas Cylinder)। সংস্থার (Indane) তরফে দাবি করা হচ্ছে, এই সিলিন্ডারে বিস্ফোরণ হবে না (Blast Proof)। তাছাড়া লোহার সিলিন্ডারের তুলনায় অনেক হালকা। ভিতরে তরল গ্যাস (Liquid Gas) কতটা আছে, তাও দেখা যাবে বাইরে থেকে।

লোহার সিলিন্ডারের তুলনায় অনেক হালকা ওজন, বিস্ফোরণের ভয় নেই

বিস্ফোরণের ভয় নেই। চিন্তা নেই গ্যাস কম পাওয়ার। হালকা হওয়ায় খুব সহজেই সরানো সম্ভব। এমনই অভিনব রান্নার গ্যাস সিলিন্ডার বাজারে এনেছে, ইন্ডেন। সংস্থার তরফে যাকে কম্পোজিট সিলিন্ডার বলা হচ্ছে।

বাজারে চলতি গ্যাস সিলিন্ডারে পরিমাণের (Coocking Gas) হেরফেরের অভিযোগ সামনে এসেছে। তা নিয়ে নানা পদক্ষেপও করতে দেখা গিয়েছে সরকারকে। তবে এই নয়া গ্যাস সিলিন্ডারে তেমন অভিযোগ ওঠার কোনও সুযোগই নেই বলে দাবি ইন্ডেনের। বরং কত পরিমাণ গ্যাস রয়েছে সিলিন্ডারে, তা গ্রাহক দেখতে পাবেন বলে দাবি তাদের।

ইতিমধ্যেই নতুন ধরনের সিলিন্ডার ব্যবহার করতে শুরু করে দিয়েছেন অনেক গ্রাহক। বেলেঘাটার বাসিন্দা চিন্ময়ী নন্দী বলেন, "দেখাও যায়, এতটা হালকা আমিও সরাতে পারি।"

আরও পড়ুন: High Court: হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির তিনজন নেতা-নেত্রী। Bangla News

বর্তমানে গৃহস্থের ব্যবহারের জন্য LPG সিলিন্ডারে ১৪ কেজি ২০০ গ্রাম গ্যাস থাকে। সেখানে কম্পোজিট সিলিন্ডারে থাকে ১০ কেজি গ্যাস। গ্যাস-সহ এখনকার লোহার সিলিন্ডারের ওজন হয় ৩০ কিলোগ্রামের কাছাকাছি। ফলে ওজনে ফারাক অনেকটাই। 

সেখানে অত্যাধুনিক সিলিন্ডারে গ্যাস-সহ ওজন হবে ১৬ কিলোগ্রামেরও কম (১৫ কেজি ৯০০ গ্রাম)। কম্পোজিট সিলিন্ডারে সুবিধাও মিলবে অনেক, এবং তার জন্য দামও বেশি দিতে হবে না গ্রাহককে। ফলে সাধারণ গৃহস্থের মধ্যে এই সিলিন্ডার কেনার আগ্রহ বাড়বে বলেই মনে করছে সংস্থা। 

ইতিমধ্যেই নতুন ধরনের সিলিন্ডার ব্যবহার করতে শুরু করে দিয়েছেন অনেক গ্রাহক

কলকাতায় এখন ১৪ কিলোগ্রামের সিলিন্ডারের দাম ১ হাজার ৭৯ টাকা, সেখানে অত্যাধুনিক ১০ কেজি-র সিলিন্ডারের দাম দিতে হবে ৭৬৯ টাকা। তবে নতুন কানেকশন নিতে গেলে, লোহার সিলিন্ডারের ক্ষেত্রে ২২০০ টাকা জমা রাখতে হয়, সেখানে কম্পোজিট সিলিন্ডারের ক্ষেত্রে দিতে হবে ৩ হাজার ৩৫০ টাকা। তবে সাশ্রয় এবং নিরাপত্তার কাথা মাথায় রাখলে, কম্পোজিট সিলিন্ডারের প্রতিই মানুষ আগ্রহ দেখাবেন বলে মনে করছে সংস্থা।

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget