এক্সপ্লোর

Saugata Roy : 'পুলিশ কাউকে ধরতে পারে না?', ফিরহাদের ওপর এবার সৌগতর চাঁচাছোলা আক্রমণ পুলিশকে

ফিরহাদ হাকিম সরাসরি গলা চড়িয়ে বলেছেন, পুলিশকে বলব অ্যাক্ট নাউ ! আর ফিরহাদ হাকিমের পর এবার মুখ খুললেন সৌগত রায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফিরহাদ হাকিমের পর এবার সৌগত রায়। তৃণমূল কাউন্সিলরের ওপর মারাত্মক হামলা হওয়ার পর পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন দলের এই বর্ষীয়ান নেতা। কী করে কলকাতা শহরে বিহার থেকে 9MM পিস্তল আসছে? এটা তো ভাবা দরকার। প্রশ্ন তুললেন তৃণমূল নেতা।  

খাস কলকাতায় জনবহুল এলাকায় একজন জনপ্রতিনিধিকে হামলার মুখে পড়তে হবে কেন? কীভাবে শহরের বুকে বাড়ছে দুষ্কৃতীদের দাপট?
কীভাবে ভিনরাজ্যের দুষ্কৃতীরা বাংলায় অবাধে যাতায়াত করছে?  ভরসন্ধেয় এই ঘটনায় যখন শহরের আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কাপ্রকাশ করছেন সাধারণ মানুষ। আর বিরোধীরা সরাসরি  আক্রমণ  করছে পুলিশ-প্রশাসনকে । শুধু বিরোধীরাই নয়, এবার পুলিশের কোর্টে বল ঠেলছেন শাসক দলের হেভিওয়েট দের কেউ কেউও। রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সরাসরি গলা চড়িয়ে বলেছেন, পুলিশকে বলব অ্যাক্ট নাউ ! আর ফিরহাদ হাকিমের পর এবার মুখ খুললেন সৌগত রায়। কসবায় সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় দমদমের তৃণমূল সাংসদের নিশানাতেও পুলিশ।

যখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতার মেয়র, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন সৌগত রায় বলছেন, ' আমাদের সীমানা এলাকাগুলোতে দেখার কোনও লোক নেই, পুলিশ কাউকে ধরতে পারে না? রবিবার নিউ ব্যারাকপুরে একটি অনুষ্ঠানে আর জি কর-কাণ্ডেও পুলিশের সমালোচনা করেন সৌগত। প্রশ্ন তোলেন, 'কী করে হাসপাতালের চারতলায় উঠে একজন সিভিক পুলিশ চিকিৎসককে ধর্ষণ করল? ' তৃণমূল সাংসদের বক্তব্য ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। 

অন্যদিকে আবার, এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরেছন হুমায়ুন কবীর। তাঁর দাবি,  'অবিলম্বে অভিষেককে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী করা হোক। ৩ বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা কমানো প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। অভিষেক প্রশাসনের দায়িত্ব নিলে তৃণমূলও উপকৃত হবে। অভিষেক দায়িত্ব নিলে পিসি-ভাইপোর কম্বিনেশনে বাংলার মানুষও উপকৃত হবে'। তবে এই প্রথমবার নয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখে এ ধরনের মন্তব্য আগেও শোনা গিয়েছিল। 

তৃণমূলের এই নেতা মন্ত্রীদের বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানাচ্ছে  বিরোধী শিবির। শাসকদলের চাপেই ঠিকমতো কাজ করতে পারছে না পুলিশ, প্রশাসন, এমনই অভিযোগ শোনা যাতচ্ছে বিরোধী নেতাদের মুখে।                                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Saokat Molla: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget