এক্সপ্লোর

Independence Day 2025: জাতীয় পতাকা তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি, স্বাধীনতা দিবসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের

North 24 Parganas: স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা তুলতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুল শিক্ষকের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় পতাকা লাগানোর লোহার পাইপটি ওপরে থাকা হাইটেনশন তারে লেগে গেলে তড়িদাহত হন ওই শিক্ষক। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে। 

স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা তুলতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুল শিক্ষকের। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুর। প্রত্য়ক্ষদর্শী রিজাউল মণ্ডল বলেন, "পতাকা উত্তোলনের সময় হাইটেনশনের তার গিয়েছে ওপর দিয়ে, হাইটেনশনের তারে লেগে মারা গিয়েছেন।'' স্থানীয় সূত্রে খবর, বঙ্গভূমি মিশন নামের ওই বেসরকারি সকুলে শিক্ষক মানোয়ার হোসেন (৬২) জাতীয় পতাকা তোলার লোহার পাইপ সোজা করতে গেলে দুর্ঘটনা ঘটে। জাতীয় পতাকার ধাতব দণ্ড ওপরে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের ঠেকে গেলে তড়িদাহত হন তিনি। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের আত্মীয় আরাবুল ইসলাম বলেন, "উনি বঙ্গভূমি মিশনের কর্মকর্তা ছিলেন। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের জন্য একটা পাইপ ছিল। সেটা সোজা করার জন্য তুলছিল। ওপরে হাইটেনশন লাইন ছিল, খেয়াল করেনি। ওখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।''পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে।

এদিকে কলকাতা মেট্রোর সুড়ঙ্গপথে অজ্ঞাত পরিচয় ব্য়ক্তির রহস্যমৃত্যু। তাও আবার স্বাধীনতা দিবসের রাতে! এই ঘটনায় ফের মেট্রোর নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রাত ২.১৫ নাগাদ পার্ক স্ট্রিট ও ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গের ভিতর মেট্রোর ট্র্যাকে অজ্ঞাত পরিচয় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। RPF-এর তরফে OC কন্ট্রোল লালবাজারকে খবর দেওয়া হয়। নিউ মার্কেট থানার পুলিশ সুড়ঙ্গের ভিতর মেট্রোর ট্র্যাক থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটার দূরে সুড়ঙ্গে মেট্রোর ট্র্যাকের ওপরে পড়েছিলেন ওই যুবক। মৃতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০-এর মধ্যে। মৃতের ডান হাতের কব্জিতে পোড়া দাগের ক্ষত রয়েছে। প্রাথমিক অনুমান, মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎস্পৃষ্ট  হয়েছেন ওই যুবক। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। সর্বত্র সিসিটিভির নজরদারি আর নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক মেট্রোর সুড়ঙ্গে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্বাধীনতা দিবসের রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তা থাকে। সেখানে এমন ঘটল কীভাবে? প্রশ্ন উঠছে নজরদারি নিয়েই। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget