এক্সপ্লোর

Coochbehar News: সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা BGB-র, কোচবিহারের শীতলকুচিতে উত্তেজনা

India Bangaldesh Border Tension: সীমান্তের একদিকে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা, এদিকে মুখোমুখি BSF জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের শীতলকুচি সীমান্তে উত্তেজনা। অভিযোগ, পশ্চিম সাঙ্গারবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে কয়েকজনকে ভারতের সীমান্ত দিয়ে ঢোকানোর চেষ্টা করে। BSF-এর দাবি BGB-কে বাধা দেওয়া হয়। সীমান্তে কাঁটাতারের এপারে কাজ করার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। 

কোচবিহারে বাংলাদেশ সীমান্তে ফের উস্কানি দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে। এলাকাবাসীদের দাবি, বুধবার সকালে কাঁটাতারের ওপারে কাজ করতে গেছিলেন ভারতের কয়েকজন কৃষক। তখনই শীতলকুচি সীমান্ত দিয়ে বেশ কয়েকজনকে ভারতে ঢোকানোর চেষ্টা করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সঙ্গে সঙ্গে তাঁরাই খবর দেন বিএসএফ-কে। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় বিএসএফ। ওপার থেকে লোক ঢোকানোর চেষ্টা রুখে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় বাসিন্দা যোগেশ বসাক বলেন, "কাজ করছি, ধানের বীজ ফেলছি, তখন দেখি বিডিআর বাংলাদেশের লোক আনছে। ১৬ জন ছিল।'' আরেক বাসিন্দা উত্তম বসাক বলেন, "বাংলাদেশের লোক নিয়ে এসছে। কাজ করছিলাম তখন দেখলাম বিডিআর সুদ্ধু লোক আসছে। মোটামুটি ১০-১৫ জন। বিডিআর পিছনে ছিল।''

এদিকে বাংলাদেশে ২৯ দিন বন্দি থাকার পর, সপ্তাহ দুয়েক আগে শীতলকুচির কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে নিয়ে এসেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময়, তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে। তাঁকে নিয়েই এবার শীতলকুচির সীমান্তবর্তী গ্রামগুলিতে জনসংযোগে নামল তৃণমূল। সব মিলিয়ে, সীমান্তে সমস্যা নিয়ে বারবার শিরোনামে উঠে আসছে শীতলকুচি।          

এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়েও নজরদারি বাড়ছে। এর মধ্যেই বাগডোগরার সেনা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার করল সেনাবাহিনী। ধৃতের নাম আজিজুল ইসলাম, বরিশালের দামিলিপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, নদীপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সে। তার কাছ থেকে বাংলাদেশের ১০ টাকার নোট ও একটি স্থানীয় সংবাদপত্রও উদ্ধার হয়েছে। প্রথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। চলতি মাসের ৯ তারিখেও এমএম তরাই সেনা ক্যাম্প এলাকা থেকে আশরাফুল আলম নামে আরেক বাংলাদেশিকে ধরা হয়েছিল। পরপর দু’টি ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget