India Pakistan Tension: সীমান্তে সংঘর্ষের মধ্যেই মুম্বই উপকূলে সতর্কতা, সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে বারণ করা হল স্থানীয়দের !
Operation Sindoor: মুম্বইয়ের সি বিচ থেকে লোকেদের সরে যেতে নির্দেশ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

নয়াদিল্লি: সীমান্তে সংঘর্ষের মধ্যেই মুম্বই উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ের সি বিচ থেকে লোকেদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে স্থানীয়দের বারণ করা হয়েছে। মুম্বইয়ের সমুদ্র তীরবর্তী এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন, ভারতের ক্ষতি করতে মরিয়া পাকিস্তান, সিঁদুরে মেঘ রাজ্য়ের সীমান্তগুলো নিয়েও, যার মধ্যে রয়েছে এই অংশ !
অপরদিকে, সীমান্তে পাক হামলার কারণে দিল্লিতে ঐতিহাসিক জায়গাগুলোতে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। লাল কেল্লা, কুতুব মিনার-সহ পর্যটনস্থলগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। CC ক্যামেরায় নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ। ঐতিহাসিক স্থানগুলিতে প্রচুর মানুষ আসেন।
তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। চণ্ডীগড়, মোহালিতে আকাশপথে আক্রমণের সতর্কতা জারি। সতর্কতা জারি করল এয়ারফোর্স স্টেশন। চণ্ডীগড়ে বাজতে শুরু করল এয়ার সাইরেন। শহরের বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ প্রশাসনের। ব্যালকনিতেও আসতে নিষেধাজ্ঞা জারি।
ভারতীয়দের উপর পাক-হামলার একের পর এক চক্রান্ত ব্যর্থ করল ভারতীয় সেনা। হামলা চালাতে আসা পাকিস্তানের JF-17 এবং F-16 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ছোড়া মিসাইল ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400। আর এরপরই পাকিস্তানের ওপর ফের জোরাল প্রত্য়াঘাত করল ভারত। একসঙ্গে পাকিস্তানের সাতটা শহরে অ্য়াকশনে নামল ভারতীয় সেনাবাহিনী। একদিকে পাকিস্তানের পরপর হামলার চেষ্টা ব্য়র্থ করে দেওয়া।
অন্য়দিকে, পাকিস্তানের একের পর এক শহরে জোরাল প্রত্য়াঘাত। মিসাইল, ড্রোন থেকে যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়ে বৃহস্পতিবার রাতে ফের পাকিস্তানকে নিজের ক্ষমতা বোঝাল ভারত। হামলা চালাতে আসা পাকিস্তানের দুটো JF-17 এবং একটা F-16 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ছোড়া একটাও মিসাইল এবং ড্রোন টার্গেটে পৌঁছনো দূরে থাক। মাঝ আকাশেই তাদের ধ্বংস করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400।
আর এরপরই পাকিস্তানের ওপর ফের জোরাল প্রত্য়াঘাত করল ভারত। একসঙ্গে পাকিস্তানের সাতটা শহরে অ্য়াকশনে নামল ভারতীয় সেনাবাহিনী। সরাসরি টার্গেট করা হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে। তার সঙ্গে করাচি, লাহৌর, বাহাওয়ালপুর, শিয়ালকোট, একের পর এক পাকিস্তানের বড় শহরকে নিশানা করল ভারতীয় সেনা।
গত তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে, বারবার নিজের জাত চিনিয়েছে এই হাতিয়ার। ৫ স্কোয়াড্রন S-400 ট্রায়াম্ফ কিনতে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। ইতিমধ্যেই ৩ স্কোয়াড্রন আমাদের হাতে চলে এসেছে। এই ৩ স্কোয়াড্রন পাকিস্তান ও চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে। ২০২৬-এর মধ্যে আরও ২ স্কোয়াড্রন মিলবে। ভারতের বিভিন্ন জায়গায় এই এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে সুদর্শন চক্র।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















