এক্সপ্লোর

Adani Issue: লোকসভায় নীরব প্রধানমন্ত্রী, আজ রাজ্যসভায় জবাবি ভাষণে উঠবে আদানি প্রসঙ্গ?

আদানির বিরুদ্ধে লুক আউট নোটিস জারির দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

নয়া দিল্লি: আদানিকে নিয়ে গতকাল লোকসভায় নীরব প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আজ রাজ্যসভায় তাঁর জবাবি ভাষণে উঠবে আদানি প্রসঙ্গ? প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) জবাবি ভাষণের আগেই আদানি প্রসঙ্গে কড়া তৃণমূল (TMC)। আদানির বিরুদ্ধে লুক আউট নোটিস জারির দাবি তৃণমূল (tmc) সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen)। আদানিকে গ্রেফতারের দাবি তৃণমূল কংগ্রেস সাংসদের।

আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই প্রেক্ষাপটেই আজ সংসদে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বারবার তুললেন ইউপিএ আমলে দুর্নীতির অভিযোগের কথা। কিন্তু আদানি প্রসঙ্গে একটি কথাও বললেন না। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । 

সংসদে গর্জালেন! কিন্তু বর্ষালেন না!বিরোধীদের তুলোধোনা করলেন স্বভাবচিত ভঙ্গিতে! কিন্তু, শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে বিরোধীরা যে তাঁর দিকে বারবার আঙুল তুলে চলেছে, সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে একটি কথাও বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৪ জানুয়ারি প্রকাশ্যে আসে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক রিপোর্ট! রিপোর্টে শিল্পপতি গৌতম আদানির (Goutam Adani) গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের মারাত্মক অভিযোগ করা হয়! যার জেরে কেঁপে যায় দেশের রাজনীতি।

ধস নামে আদানির শেয়ারে। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুতে সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রীকে। মোদির উদ্দেশে পরপর ৯টি প্রশ্নবাণ ছুড়ে দেন রাহুল। তার একদিন পরই লোকসভায় বক্তব্য় রাখলেও, আদানি ইস্যুতে একটি শব্দও খরচ করলেন না নরেন্দ্র মোদি। বরং নাম না করে বারবার আক্রমণ করলেন রাহুল গান্ধীকে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, কাল সংসদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্টাডির কথা ফের হল কিন্তু, এর আগে বছরের পর বছর, হার্ভার্ডে একটা গুরুত্বপূর্ণ পড়াশোনা হয়েছে। তার বিষয়, দ্য রাইজ অ্যান্ড ডিক্লাইন অফ ইন্ডিয়াস কংগ্রেস পার্টি। এই পড়াশোনা হয়েছে ওখানে। আমার বিশ্বাস, কংগ্রেসের বর্বাদিতে, স্রেফ হার্ভার্ড নয়, ব়ড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে। যারা ডোবালেন তাঁদের নিয়েও পড়ানো হবে। 

আদানি-ইস্য়ুতে রাহুলের নিশানায় মোদি সরকার পাল্টা UPA জমানার প্রসঙ্গ টেনে সরব নরেন্দ্র মোদি। আদানি-ইস্য়ুতে সংসদে এই বিতর্কের জল আরও কতদূর গড়াবে, সেটাই দেখার। 

আরও পড়ুন: Lucknow Rename Row: লখনউ নয়, লক্ষণপুর! নামবদলের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের

সেরা শিরোনাম

West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget