এক্সপ্লোর

Mangalahat Fire: নেপথ্যে প্রোমোটিং চক্র, আগুন লাগেনি, ধরিয়ে দেওয়া হয়েছে! মঙ্গলাহাট নিয়ে বিস্ফোরক দাবি নৌশাদের

Nawsad Siddique: শনিবার মঙ্গলাহটের পরিস্থিতি দেখতে যান নৌশাদ। সেখানেই চাঞ্চল্যকর দাবি করেন।

হাওড়া:  মঙ্গলাহাটে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে, এই প্রশ্নে চাপানউতোর চরমে উঠেছে (Mangalahat Fire)। আর সেই প্রেক্ষাপটেই  মঙ্গলাহাটে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। তাঁর দাবি, প্রোমোটিংয়ের জন্য মঙ্গলবাটের ব্যবসায়ীদের তোলার চক্রান্ত চলছে।

ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে দিলেন নৌশাদ

শনিবার মঙ্গলাহটের পরিস্থিতি দেখতে যান নৌশাদ। সেখানেই চাঞ্চল্যকর দাবি করেন। নৌশাদ বলেন, "প্রোমোটিং চালানোই লক্ষ্য। তাই যে ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদের তোলার চক্রান্ত চলছে।" রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তদন্তভার উঠেছে। তবে মঙ্গলহাটে অগ্নিকাণ্ডের নেপথ্য়ে ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে দিলেন নৌশাদ। তাঁর বক্তব্য, "আগুন যখন লাগে, তখনই আমার সন্দেহ হচ্ছিল যে, হাওড়ায় ফাঁকা জায়গা তেমন নেই। দীর্ঘদিন ধরেই তাই এটা (মঙ্গলাহাট) টার্গেট।"

নৌশাদ আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ঋণ নিয়ে, সর্বস্ব দিয়ে ব্যবসা খুলেছিলেন যে ব্যবসায়ীরা, সরকারকে তাঁদের ক্ষতি পুষিয়ে দিতে হবে বলেও দাবি জানান নৌশাদ। তদন্ত করে আসল অপরাধীকে বের করার দাবিও জানান।

আরও পড়ুন: Howrah Mangalahat: বিধ্বংসী আগুনে ভস্মীভূত মঙ্গলাহাট, 'সংসার কীভাবে চালাব?' কান্নায় ভাঙলেন ব্যবসায়ীরা

হাওয়ার ব্য়স্ততম তথা এশিয়ার বৃহত্তম মঙ্গলাহাট বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে সেখানে।  তাতে মাথায় হাত ব্যবসায়ীদের। আাগুন লাগার কারণ নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীদের একাংশ। নৌশাদের গলাতেও সেই সুরই ধরা পড়ল। 

মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা যদিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের সমাবেশের পর মঙ্গলাহাটে ছুটে যান তিনি। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, ব্যবসায়ীদের সর্বতো ভাবে সাহায্য করার আশ্বাস দেন। ইতিমধ্যে CID-র হাতে তদন্তভারও উঠেছে। 

আপাতত CID তদন্তেই আস্থা রাখছে রাজ্য সরকার

ব্যবসায়িকদের একাংশও ষড়য়ন্ত্রের অভিযোগ করেছেন। তবে  আপাতত CID তদন্তেই আস্থা রাখছে রাজ্য সরকার। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, অভিযোগ থাকতেই পারে। CID নিরপেক্ষ ভাবে তদন্ত করছে, তাতে যা উঠে আসবে, যত বড় ব্যক্তিই হোন না কেন, অপরাধ যদি করে থাকেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন অরূপ।

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget