এক্সপ্লোর

Howrah Mangalahat: বিধ্বংসী আগুনে ভস্মীভূত মঙ্গলাহাট, 'সংসার কীভাবে চালাব?' কান্নায় ভাঙলেন ব্যবসায়ীরা

Mangalahat Fire: পুজোর আগে ব্যাপক আর্থিক ক্ষতি। মাথায় হাত হাটের উপর নির্ভরশীল ব্যবসায়ী, দর্জি ও কারিগরদের। কীভাবে সংসার চলবে? রাতের ঘুম উড়েছে সবার।  

সুনীত হালদার, হাওড়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হাওড়ার (Howrah) মঙ্গলাহাট (Manglahat)। পুড়ে ছাই ৪ হাজারের বেশি দোকান। পুজোর (Durga Puja) আগে ব্যাপক আর্থিক ক্ষতি। মাথায় হাত হাটের উপর নির্ভরশীল ব্যবসায়ী, দর্জি ও কারিগরদের। কীভাবে সংসার চলবে? রাতের ঘুম উড়েছে সবার।  

ঘরে ঘরে তৈরি হচ্ছে নানান রঙের পোশাক। দিন-রাত কাজ করে চলেছেন দর্জিরা। হাওড়ার বাঁকড়া, উনসানি, ডোমজুড়, জগৎবল্লভপুর, পাঁচলা ও উলুবেরিয়ায় বাড়ি বাড়ি দেখা যায় এই ছবি। পুজো এলে বাড়ে ব্যস্ততা। এখানে পোশাক তৈরির শিল্পের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ শ্রমিক। বড় বড় দোকান থেকে কাপড় এনে তৈরি হয় জামা-প্যান্ট, সালওয়ার, ফ্রক। কেউ পোশাকে ডিজাইন করেন, কেউ কাপড় কাটেন, কেউ সেলাই করে, আবার কেউ জামায় বোতাম বসান। অনেকে আবার প্যাকিংয়ের কাজ করেন। এটাই একমাত্র উপার্জনের পথ। তাই রুটি-রুজির টানে পুরুষদের সঙ্গে হাত লাগান বাড়ির মহিলারাও। 

যে সব জায়গায় এই পোশাক বিক্রি হয় মঙ্গলাহাট তার অন্যতম। এই হাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে রাতের ঘুম উড়েছে পোশাক ব্যবসায়ীদের। পোশাক ব্যবসায়ী শ্যামসুদ্দিন পিয়াদা বলেন, 'আমরা কীভাবে চালাব। এত দর্জি এদের পয়সা কী করে দেব। মাল বেঁচব কী করে। ৪০ বছরের পুরনো দোকান। এখানে ১৫-১৬ জন দর্জি আছে তাদের কী করে চালাব। কারিগর এত কাজ করে খায়। কীভাবে চলবে?'

বৃহস্পতিবার রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলাহাটের ৪ হাজারের বেশি দোকান। ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। হাটে পোশাক বিক্রি না হলে মিলবে না মজুরি। মাথায় হাত দর্জি এবং কারিগরদের। দর্জি শেখ হাবিব বলেন, 'কী করে চলবে আমাদের। কী করে খাব। ছোট ছোট বাচ্চা রয়েছে। হাওড়া হাটে যায় মাল। আমরা ২-৩টে ওস্তাগারে কাজ করি। হাওড়া হাটে এমন দুর্ঘটনা ঘটেছে। খুব চিন্তা হচ্ছে। হাওড়া হাটটাই আমাদের মেন।' 

আরও পড়ুন, মেয়ের প্রথম ঋতুস্রাব, বেলুন দিয়ে ঘর সাজিয়ে, কেক কেটে উদযাপন করলেন বাবা

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে মঙ্গলাহাট। হাট আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে জানা নেই কারোর। সামনে পুজো। এই পরিস্থিতিতে সরকারের দিকে তাকিয়ে ব্য়বসায়ী, দর্জি ও কারিগররা। দর্জি সাহেব আলি পিয়াদা বলেন, 'এই মাল আমাদের হাটে যায়। প্রতি সপ্তাহে হাটে যায়। হাট পুড়ে গেছে। মাল আর হাটে যাবে না। ওস্তাগার আমাদের পয়সা দিতে পারবেন না। এই করে আমরা খাই। কী করে আমাদের সংসার চলবে। ওস্তাগাররা এখন কিছু বলছে না। দিদি তো গিয়েছিল দেখলাম। দিদির উপর আশা আছে।' 

পুজো আসছে। এই সময় ঘরে ঘরে কাজ বাড়ার কথা, তখন অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে সব কিছু। পুজোর আগে কবে আবার আগের ছন্দে ফিরবে মঙ্গলাহাট। সেই অপেক্ষায় সকলে। 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget