এক্সপ্লোর

ISKCON On Mamata Banerjee : অশান্ত এই সময়ে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, কেন বললেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস ?

রাধারমণ দাস জানালেন, 'মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন, উনিও শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ' 

 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : প্রথম থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বিষয়ে ভারতের কী অবস্থান হবে, সেই সিদ্ধান্ত  মোদি সরকারের উপরই ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ আন্তর্জাতিক ইস্যু, তাই রাজ্য সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তাই কেন্দ্রের  কোর্টেই বারবার বল ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তবে সোমবার বিধানসভায়  মোদি সরকারের উদ্দেশে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী । বললেন,  ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। এটা আমার পরামর্শ, অনুরোধ থাকল। আর এই প্রস্তাবকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাল কলকাতা ইসকন। 

কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানালেন, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও ইসকনের সাধুদের উপর নিপীড়ন শুরু হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। সে-দেশে ইসকনের পরিস্থিতির কথা জানতে চেয়েছেন তিনি। এছাড়াও রাধারমণ দাস জানান, ২০২১ সালেও যখন বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর হামলা চলছিল তখন  রাষ্ট্রপুঞ্জকে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে অনুরোধ করেছিলেন তিনি। তাঁর আফশোস , 'যদি তখন শান্তিরক্ষা বাহিনী আসত, তাহলে আজ এই পরিস্থিতি হত না'। রাধারমণ দাস জানালেন, 'মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন, উনিও শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ' 

বাংলাদেশে বর্বর অত্যাচারের শিকার হিন্দুরা। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় মুখ্য়মন্ত্রী বলেন, 'আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। আমরা যদি আধখানা রুটি খাই, তাদেরও আধখানা রুটি দিতে পারি। ' এই বার্তা শুনেও খুশি ইসকন। রাধারমণ দাস বলেন, বাংলাদেশের হিন্দুরা যদিও ওই দেশকেই নিজের ভূমি বলে মনে করেন, সেখানে জন্মেছেন, সেখানেই থাকতে চান আমৃত্যু...তবুও মুখ্যমন্ত্রীর এই বার্তা সত্যিই প্রশংসনীয়।   

৯ দিন ধরে বাংলাদেশে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস।  মঙ্গলবার চট্টগ্রামের আদালতে জামিন-মামলার শুনানি ছিল। কিন্তু তার আগ, সোমবার তাঁর আইনজীবী রমেন রায়ের ওপর ভয়াবহ হামলা হয়। ভাঙচুর করা হয় তাঁর বাড়ি। গুরুতর আহত ICU’তে ভর্তি রয়েছেন তিনি।  এনকী, চিন্ময়কৃষ্ণ দাসের প্রাক্তন আইনজীবীর রিগন আচার্যর চেম্বারেও হামলা হয় বলে অভিযোগ। তারপর আর চিন্ময়কৃষ্ণর জামিনের আবেদন করতে কেউ আদালত অবধি আসতেই পারেননি বলে মনে করা হচ্ছে। 

Pakistan Economy : বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে 'লাফাচ্ছে' পাকিস্তানের বাজার ? ১২০০ পয়েন্ট উঠল মার্কেট, আসল কারণ কী ?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget