এক্সপ্লোর

ISKCON Rath Yatra : কাল রথযাত্রা, কলকাতায় কোন পথে এগোবে ইসকনের রথ?

ইউক্রেন ও রাশিয়ার ভক্তরাও মিলবেন জগন্নাথ প্রেমের এই ধারায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রা এবার ৫২ বছরে পড়ল।   গোটা বিশ্বে ইস্কনের উদ্যোগে রথযাত্রা উৎসব পালিত হলেও আয়তনের দিক থেকে কলকাতার উৎসবই সবথেকে বড়। তাই এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে ইস্কনের ভক্তরা কলকাতা রথযাত্রায় অংশ নেবেন। যুদ্ধরত দুই দেশ ইউক্রেন ও রাশিয়ার ভক্তরাও মিলবেন জগন্নাথ প্রেমের এই ধারায়।           
এবার রথ চলার সময় ভক্তরা নিজেদের বাড়িতে রান্না করা নিরামিষ ভোগ জগন্নাথদেব কে নিবেদন করতে পারবেন। সরাসরি পূজারিরা রথেই তা পুজো করে ফেরত দেবেন।

রথযাত্রার পথ

  • মিন্টো পার্কের কাছে হাঙ্গরফোর্ড স্ট্রিটে ইসকন মন্দির থেকে দুপুর ১:৩০ এ শুরু হবে।
  • এজেসি বোস রোড- শরৎ বোস রোড- হাজরা রোড- শ্যামাপ্রসাদ মুখার্জি রোড- আশুতোষ মুখার্জি রোড- চৌরঙ্গী রোড- এক্সাইড মোড়- জে এল নেহরু রোড- আউটট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হবে।
  • উল্টো রথযাত্রা বুধবার ২৮শে জুন ২০২৩ পার্ক স্ট্রিট মেট্রোর কাছে আউটট্রাম রোড থেকে দুপুর ১ টার থেকে শুরু হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড- আউটট্রাম রোড- জেএল নেহরু রোড- ধর্মতলা মোড়- এস.এন ব্যানার্জি রোড- মৌলালি মোড়- সি আই টি রোড-সোহরাওয়ার্দী এভিনিউ- পার্ক সার্কাস ৭ পয়েন্ট মোড়- শেক্সপিয়ার সরণি- হাঙ্গরফোর্ড স্ট্রিট হয়ে ইসকন মন্দিরে শেষ হবে।                      
  • ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবছর রথযাত্রার মেলা চলবে ২১শে জুন থেকে ২৭শে জুন পর্যন্ত।             

    ইসকনে ভগবান বলভদ্রের রথ উচ্চতায় সবচেয়ে বড়। এর সম্পূর্ণ উচ্চতা ৩৮ ফুট। বলরামের  যাত্রা মসৃণ করতে বোয়িং ৭৪৭ এর টায়ার লাগানো হয়েছে। ইসকন গত ৪৫ বছর ধরে একই রথ ব্যবহার করে আসছে। সুভদ্রা দেবীর রথটি সবচেয়ে ছোট এবং এতে লোহার চাকা রয়েছে। কলকাতায় পুরানো সুভদ্রা দেবীর রথ চুরি হয়ে যাওয়ায় এই রথটি ২০০২ সালে মুম্বই থেকে আনা হয়েছিল।ভগবান জগন্নাথের রথ বলদেবের রথের চেয়ে ছোট এবং সুভদ্রার রথের চেয়ে বড়। এর সম্পূর্ণ উচ্চতা ৩৬ ফুট। এর ভারী কাঠামো ধরে রাখার জন্য বিশাল কঠিন লোহার চাকা রয়েছে।                               

সেরা শিরোনাম

Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget