এক্সপ্লোর

North Dinajpur: টিকা নিয়ে তবেই বাড়ি ফিরবেন! ইসলামপুরে অদম্য জেদে লাইনে টানা তিনদিন

হাসপাতাল সুপার জানিয়েছেন, প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং উপস্বাস্থ্যকেন্দ্রে কোভিড টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।  এরপরও কিছু  মানুষ ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে ভিড় করছেন।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: এ যেন "ধনুক ভাঙা পণ " ! যত দিনই লাগুক, কোভিড টিকা না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবেন না। আর এই কোভিড টিকা নেওয়ার জন্যই  তিনদিন ধরে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে লাইনে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু সংখ্যক মহিলা সহ সাধারন মানুষ। প্রায় তিনদিন ধরে হাসপাতালেই চলছে খাওয়া-দাওয়া। তবে  রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকলেও আজও তাঁরা পেলেন না কোভিড ভ্যাকসিন। এমনই ঘটনা ঘটেছে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। 

ফলে করোনা টিকা নিতে আসা সাধারন মানুষের মধ্যে জমছে তীব্র ক্ষোভ। হাসপাতাল সুপার জানিয়েছেন, প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং উপস্বাস্থ্যকেন্দ্রে কোভিড টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।  এরপরও কিছু  মানুষ ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে ভিড় করছেন। ইচ্ছাকৃতভাবে কেউ রাত জেগে কাটালে আমাদের কিছু করার নেই।

কোভিড ভ্যাকসিনের টিকা নিতে কেউ একদিন আগে কেউ বা আবার দু’তিন দিন আগে থেকেই হাসপাতালে এসে রাত জেগে থেকে লাইনে দাঁড়াচ্ছেন।

রীতিমতো হাসপাতালের বারান্দায় মশারি টাঙিয়ে দুদিন-তিনদিন ধরে রাত কাটালেও ভ্যাকসিন পাচ্ছেন না তাঁরা৷ বাড়ির বাইরে। তাই খাওয়া-দাওয়া ঠিকমতো হচ্ছে না।   নেই পানীয় জলের ব্যবস্থা। কিনে খেতে হচ্ছে পানীয় জল। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য টিকা নিতে এমনই দুর্ভোগ পোহাতে হচ্ছে ইসলামপুর ব্লকের বাসিন্দাদের। টিকা নিতে আসা এক মহিলা জানালেন,  বাড়িতে ছেলে-মেয়ে রেখে এসে দুদিন ধরে  ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে পড়ে রয়েছি টিকা নেওয়ার জন্য। কিন্তু রাত জেগে লাইনে দাঁড়িয়েও টিকা পাচ্ছি না। তবে যতদিনই লাগুক টিকা নিয়েই বাড়িতে ফিরবেন বলে জানালেন তিনি। এতে যদি আরও দিন কয়েক হাসপাতালে পড়ে থাকতে হয়, তাও ঠিক আছে।  কিন্তু টিকা নিয়ে তবেই বাড়ি ফিরবেন।  এমনই দাবি করলেন তিনি। এমনই বক্তব্য শোনা গেল কোভিড টিকা নিতে আসা রাতের পর রাত জাগা অন্যান্যদের কাছেও।

যদিও ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুবোধ সিনহা জানিয়েছেন, ইসলামপুর মহকুমার বহু জায়গাতেই কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য সেন্টার করা হয়েছে। অথচ মানুষ এই হাসপাতালেই ভিড় করছেন। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। প্রতিদিন যে পরিমান ভ্যাকসিন দেওয়ার কথা তাই দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget