এক্সপ্লোর

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি

ব্যারিকেড ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ABVP সমর্থকরা। গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ

কলকাতা:  যাদবপুরকাণ্ডের পর ABVP-র মিছিল ঘিরে তুলকালাম। যাদবপুর থানার কাছে ABVP-র মিছিল আটকাল পুলিশ। পুলিশের ব্যারিকেডের সামনে আটকে গেল মিছিল। ব্যারিকেড ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ABVP সমর্থকরা। গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে দিলে দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে ক্যাম্পাসের দিকে এগিয়ে যান ABVP সমর্থকেরা। যাদবপুর এইট বি-তে SFI-র অবস্থানের সামনে পুলিশের ব্যারিকেড, ধস্তাধস্তি চলে ক্রমাগত। ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন দীপ্সিতা, দেবাঞ্জনরা। পুলিশের সঙ্গে সেখানেও উত্তেজনা চলে।                                                  

ব্যারিকেড ভাঙার পর, পুলিশি বাধার মুখে পড়ে এসএফআই-এর মিছিল। এরপর পুলিশের সঙ্গে ব্যাপক ধ্বস্তাধ্বস্তির পরিস্থিতি তৈরি হয়। এরপর এইট বি বাস স্ট্যান্ডের কাছেই রাস্তায় বসে পড়েন দীপ্সিতা, দেবাঞ্জনরা।                                             

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে এবিভিপির মিছিল নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এমনকী এবিভিপির মিছিল থেকে কয়েকজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট টপকে ঢোকার চেষ্টা করেন। এমনকী বাইরে থেকে জলের বোতল, ডিম ছোড়ার অভিযোগও আসে এবিভিপি বিরুদ্ধে।                                  

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। ABVP-র সঙ্গে SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। SFI-এর ডাকা জেনারেল বডির মিটিং ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। GB ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে ABVP।                                                                        

ABVP-র সমর্থকরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা তৈরি হয়।  তাঁদের সমর্থকদের উপর চড়াও হয় SFI-সহ বামপন্থী, ছাত্র সংগঠনের সমর্থকরা,  এমনই অভিযোগ ছিল ABVP-র। ABVP সমর্থকদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্যেরও অভিযোগ তোলা হয়। পাল্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছিলেন ABVP সমর্থকরা। SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের উপর ABVP সমর্থকরা চড়াও হয়েছিলেন বলে অভিযোগ।   

Advertisement

সেরা শিরোনাম

Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget