এক্সপ্লোর

Jadavpur University : বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে সন্তুষ্ট ! আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অন্যবার যেভাবে হয়ে থাকে, সেই অনুষ্ঠানেও এবারে কাটছাট করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।

আবীর দত্ত, কলকাতা : আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল, দাবি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্তর। পাশাপাশি রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, পড়ুয়া মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট পেয়ে সন্তুষ্ট ইউজিসি (UGC)। 

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ামৃত্যুর ঘটনার তদন্ত কীভাবে এগোনো হচ্ছে, সেটা জানাতেই জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (University Grant Commission)। সেই প্রেক্ষিতেই যে তথ্য ও রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়েছে, তাতে খুশি হয়ে বিশ্ববিদ্যালয়ে না আসার কথাই UGC-র প্রতিনিধিদল জানিয়েছে বলেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও রেজিস্ট্রার। 

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অন্যবার যেভাবে হয়ে থাকে, সেই অনুষ্ঠানেও এবারে কাটছাট করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)। মূল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের স্বাস্থ্যেরও খোঁজ নেন সহ উপাচার্য। যারপরই ইউজিসি-র প্রতিনিধিদলের না আসার তথ্য তিনি জানান।  প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় র‍্যাগিং রুখতে নির্দেশিকার পরেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি, তা জানতে রিপোর্ট তলব করেছিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা UGC-ও। 

যাদবপুরকাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্য়ে একজন প্রাক্তনী। কিন্তু হস্টেলে থাকতেন। বাকি দুজন বর্তমান পড়ুয়া। আর এই প্রেক্ষাপটেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য়। পুলিশ সূত্রে খবর, মেন হস্টেলের রাঁধুনী তাঁর বয়ানে জানিয়েছেন, সিনিয়ররা জুনিয়রদের উপর নানাভাবে অত্য়াচার করত। সিনিয়রদের কথা না শুনলে, বারান্দার সরু রেলিং-এর উপর হাঁটানো হত জুনিয়রদের। প্রশ্ন হল, তবে কি প্রথম বর্ষের মৃত পড়ুয়ার ক্ষেত্রেও তেমনটাই করা হয়েছিল ?

এদিকে, পুলিশ সূত্রে খবর, সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের 'আলাপ-পর্বে'র গোটাটাই ভিডিও আকারে তুলে রাখা হত। যাদবপুরের নিহত প্রথম বর্ষের পড়ুয়ার ক্ষেত্রেও সম্ভবত তেমনটাই হয়েছিল। তবে যেহেতু ঘটনা ঘটার ২৪ ঘণ্টা পর প্রথম গ্রেফতারি হয়, পুলিশের অনুমান সেই ভিডিও ডিলিট করা হয়ে থাকতে পারে। আর যদি তা না হয়ে থাকে তাহলে সেই ভিডিও কোথায় ? সেই ভিডিও সামনে এলেই গোটা রহস্য়ের জাল উন্মোচন সম্ভব। 
পুলিশ সূত্রে খবর, সেই ভিডিও খোঁজার চেষ্টা চলছে। ধৃত সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষের মোবাইল ফোন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- ওষুধ আছে, কিন্তু নেই র‍্যাগিং-রোগ রুখতে প্রয়োগ ! দেড় দশক আগেই রাঘবন কমিটির সুপারিশে ঠিক কী কী ছিল ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget