এক্সপ্লোর

Jadavpur University Chaos: শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে যাদবপুরের পড়ুয়া, সোমবার সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI

Kolkata News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি। চলন্ত গাড়িকে আটকানোর চেষ্টা করেন নীল-সবুজ স্ট্রাইপ শার্ট পরা এক ছাত্র।

কলকাতা:  শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ...হেনস্থা...যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তাঁর গাড়িতে হামলার পাশাপাশি ধরা পড়ল আরও এক ভয়ঙ্কর ছবি। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হলেন আন্দোলনকারী ছাত্র। ক্য়ামেরায় এই ছবি ধরা পড়ার পরও গোটা ঘটনা বানানো বলে দাবি করছেন তৃণমূলের হেভিওয়েট নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস।

ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি। চলন্ত গাড়িকে আটকানোর চেষ্টা করেন নীল-সবুজ স্ট্রাইপ শার্ট পরা এক ছাত্র। সেই অবস্থাতেই এগিয়ে যায় শিক্ষামন্ত্রীর গাড়ি। শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির নীচ থেকে টেনে বের করা হচ্ছে তাঁকে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায় বলেন, "আমরা গাড়ির সামনে বসলাম, স্যর দাঁড়ান আমরা কথা বলব। ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগনো শুরু করে। তখন পিকআপ বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌঁড় শুরু করি।+তখন আমরা করি যে গাড়িটাকে আমরা ধরব...কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন। তখন ছিটকে পড়ি। এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই, এবং তাতেই চোখের উপর দিয়ে চাকাটা চলে যায় বা পায়ের চেটোর উপর দিয়ে চাকাটা যায়।''

তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার নজিরবিহীন পরিস্থিতি তৈরি হল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, হেনস্থার মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তাঁর গাড়িতে হামলার পাশাপাশি ধরা পড়ে এই ভয়ঙ্কর ছবিও। ক্য়ামেরায় এই ছবি ধরা পড়ার পরও গোটা ঘটনা বানানো বলে দাবি করছেন তৃণমূলের হেভিওয়েট নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "উনি যে শিক্ষামন্ত্রী, না তৃণমূলের গুন্ডা সেটা আমার গুলিয়ে যাচ্ছে, কারণ, ওঁর গাড়ি আমাদের ছাত্র-ছাত্রীদের পিষে বেরিয়ে গেছে ওখান থেকে। উপাচার্য সেখানে উপস্থিত ছিলেন। উনি শিক্ষামন্ত্রীর সঙ্গে গল্প করছিলেন। ভয়ানকভাবে আহত হচ্ছে ইন্দ্রানুজ। ইন্দ্রানুজের ওপর দিয়ে গাড়িটা চলে গেছে।'' এপ্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "যেই ছাত্র আহত হয়ে থাকুক আমার তার জন্য সমবেদনা রয়েছে। আমাদের পক্ষে থাক। আমাদের বিপক্ষে থাক আমার তার জন্য সমবেদনা আছে। কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভাল হত।'' ঘটনার প্রতিবাদে সোমবার সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI.

আরও পড়ুন: Jadavpur University Chaos: WBCUPA-SFI সংঘাতে তুলকালাম, রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget