এক্সপ্লোর

Jadavpur University Chaos: WBCUPA-SFI সংঘাতে তুলকালাম, রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী

Bratya Basu: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এদিন সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উত্তেজনা। দফায় দফায় স্লোগান দিচ্ছিলেন এসএফআই-এর সদস্যরা।

কলকাতা: তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় SFI। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভাঙল মন্ত্রীর গাড়ির কাচ, লুকিং গ্লাস। বনেটে ছোড়া হয় জুতো। রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হন শিক্ষামন্ত্রী। SSKM-এ চিকিৎসা করা হয়।

যাদবপুরে ধুন্ধুমার। বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত বামপন্থী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দিলেন পড়ুয়ারা। চালানো হল ভাঙচুর। দেওয়া হল গো ব্যাক স্লোগান। গণ্ডগোলের মাঝে ঝড়ল রক্তও। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন ব্রাত্য বসু বলেন, "আমার গাড়ি ভেঙেছে। আমার নিরাপত্তারক্ষীকে মারা হয়েছে। বারবার উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকতে আমি ডাকতে চাইনি।''

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এদিন সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উত্তেজনা। দফায় দফায় স্লোগান দিচ্ছিলেন এসএফআই-এর সদস্যরা। এরপরই তৃণমূলের অধ্য়াপক সংগঠন ওয়েবকুপা ও টিএমসিপি সদস্যদের সঙ্গে তুমুল অশান্তি শুরু হয় এসএফআই-এর সদস্যদের। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন ওয়েবকুপার সভায় উপস্থিত থাকার কথা ছিল শিক্ষামন্ত্রীর। কিন্তু গণ্ডগোলের জেরে অন্য গেট দিয়ে ক্যাম্পাসে ঢোকেন তিনি। ওপেন এয়ার থিয়েটারে ব্রাত্য বসুর বক্তৃতা শুরু হওয়ার পর, পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ব্যানার নিয়ে ওপেন এয়ার থিয়েটারের সামনে কার্নিশে উঠে পড়েন ২ আন্দোলনকারী। ২ নম্বর গেটের সামনে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতির। ছোড়া হয় চেয়ার, বোতল। হেনস্থার মুখে পড়তে হয় অধ্যাপকদেরকেও। এদিন শিক্ষামন্ত্রী বলেন, "বাতিল, হেরে যাওয়া, সারা পৃথিবীতে পরিত্যক্ত একটি পতাকা, ছিন্ন পতাকা, সেটা তুলে নিয়ে এসে এখানে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চাইছে। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না।''

সভা থেকে শিক্ষামন্ত্রীর বেরনোর সময় তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। বিক্ষোভের জেরে, দীর্ঘক্ষণ গাড়িতেই উঠতে পারেননি ব্রাত্য বসু। এরপর কোনওক্রমে তিনি গাড়িতে গিয়ে উঠলেও, গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন পড়়ুয়ারা। বনেটের ওপর চাপড় মারা হয়। এমনকী ছুড়ে মারা হয় জুতোও। কোনওক্রমে গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। গাড়ি নিয়ে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। এদিন ব্রাত্য বসু বলেন, "শারীরিকভাবে ঠিক আছি। আমার অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যিই আহত হয়েছেন। প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে।'' এই গণ্ডগোলের মাঝেই ঘটে রক্তারক্তিকাণ্ড। মাথা ফেটে যায় এক বিক্ষোভকারীর। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কেপিসি মেডিক্যাল কলেজে।

আরও পড়ুন: Malda News: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, মালদা মেডিক্যাল কলেজে ধুন্ধুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget