এক্সপ্লোর

Sougata On JU Incident: যাদবপুরকাণ্ডে সৌগতর নিশানায় এবার পুলিশ, 'জোর করিয়া না বলিলে আমরা কিছুই করিব না..' !

Sougata Attacks Police ON JU Incident: যাদবপুরকাণ্ডে পুলিশকেই নিশানা, কী বললেন সৌগত ?

শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: যাদবপুরকাণ্ডে ইতিমধ্যেই বিতর্ক মোড় নিয়েছে। তবে সেই বিতর্ক বাম-তৃণমূল-বিজেপির মধ্যেই আটকে নেই। দলের ভিতরেও উঠেছে ভিন্ন মত। একদিকে শিক্ষামন্ত্রীকে পাশে পেলেও, সৌগতর কটাক্ষের মুখে পড়তে হয়েছে যাদবপুরের  অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকেও। মূলত যাদবপুর কাণ্ডে এবার পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সোজা নিশানা করলেন শাসকনেতা সৌগত। বললেন,  'জোর করিয়া না বলিলে আমরা কিছুই করিব না।'শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে বেনজির পরিস্থিতির পর প্রশ্ন উঠছে, এর দায় কার? 'পুলিশি নিষ্ক্রিয়তা ব্যাখ্যারও অতীত', যাদবপুরকাণ্ডে পুলিশকেই নিশানা সৌগত রায়ের।  

পুলিশের গা ছাড়া মনোভাবের জন্যই বিপত্তি। মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। যাদবপুরকাণ্ডে পরপর দুদিনই কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ।তবে শুধু আদালত নয়, যাদবপুরের ঘটনায় বারবার পুলিশকে নিশানা করছে খোদ তৃণমূলই। তৃণমূল  সাংসদ  সৌগত রায় প্রশ্ন তুলেছেন, ব্রাত্যকে কেন পুলিশ বাঁচাতে পারল না, আমি জানি না। এটা বিচার করে দেখা দরকার। পুলিশ একটু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে ভয় পায়। উপাচার্য যদি না বলে সাধারণত ওরা অ্যাকশন নেয় না। সেইজন্যই ওরা নেয়নি। সম্প্রতি কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে সরব হন মেয়র ফিরহাদ হাকিম থেকে সাংসদ সৌগত রায়। 

পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, এনাফ ইজ এনাফ।  পুলিশকে বলব অ্যাক্ট নাও। অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রীর বলার পরেও কেন আর্মস ঢুকছে? কী করে আর্মস ঢুকছে? ইনটেলিজেন্স কোথায়? নেটওয়ার্ক কোথায়? দমদম তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, পুলিশ কী করে? আমাদের যে বর্ডারগুলো আছে, সেটা দেখার কোনও লোক নেই? আর পুলিশ কাউকে ধরতে পারে না? আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি। আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে। সুতরাং আমাদের আর কী হবে। এদিক ওদিক তো হবে না।  তাই পুলিশ ভাবছে যেরকম গয়ংগচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। 

আরও পড়ুন, ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু '৩ মাসের মধ্যে সমাধান' ! আশ্বাস জাতীয় নির্বাচন কমিশনের

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একের পর এক ঘটনায় সেই পুলিশেরই কড়া সমালোচনা করছেন ফিরহাদ হাকিমের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য় থেকে শুরু করে তৃণমূলের চারবারের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। পুলিশের দক্ষতা নিয়ে নিয়ে প্রশ্ন তুলে কি ঘুরিয়ে পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই সমালোচনা করছে তৃণমূলের একাংশ? প্রশ্ন তুলছে বিরোধীরা। 
 সব মিলিয়ে পুলিশ নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তিতে তৃণমূলই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget