এক্সপ্লোর

Jadavpur University Chaos : স্বপ্নদীপের মৃত্যুতেও গ্রেফতার হয়েছিল এক প্রাক্তনী, ২৫-এও বদলাল না ছবি ! কার প্রশ্রয়ে প্রাক্তনীদের দাপট যাদবপুরে ?

Jadavpur University Chaos: এবারও এক প্রাক্তনীর গ্রেফতারি প্রশ্ন উস্কে দিল, যাদবপুরে প্রাক্তনীদের দাপট কি আদৌ কমেছে? নাকি তা আগের মতোই আছে?

কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাস,কলকাতা: যাদবপুরকাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক প্রাক্তনীকে। এর আগে ২০২৩ সালে, যাদবপুরের মেন হস্টেলে, তিনতলা থেকে পড়ে এক ছাত্রের মৃত্য়ুর পর র‍্যাগিংয়ের অভিযোগ উঠলে, সেই ঘটনাতেও গ্রেফতার হয়েছিল বেশ কয়েকজন প্রাক্তনী। সামনে এসেছিল হস্টেলে প্রাক্তনীদের দাপাদাপির অভিযোগ। এবারও এক প্রাক্তনীর গ্রেফতারি প্রশ্ন উস্কে দিল, যাদবপুরে প্রাক্তনীদের দাপট কি আদৌ কমেছে? নাকি তা আগের মতোই আছে?

আবার সেই যাদবপুর। আবার তোলপাড় রাজ্য় রাজনীতি। ফের এফআইআর, ফের গ্রেফতার!শনিবারের ঘটনায় একাধিক FIR হলেও, পুলিশ এখনও অবধি একজনকেই গ্রেফতার করেছে। এই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী মহম্মদ সাহিল আলি।আর এর ফলেই ফের প্রশ্ন উঠছে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে প্রাক্তনীদের দাপাদাপি নিয়ে। আর এই বিতর্ক আজকের নয়। ২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে, এক ছাত্রের মর্মান্তিক মৃত্য়ু হয়। ওঠে রাগিংয়ের অভিযোগ!
 
আর এই ঘটনা ঘিরেই তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য়ে।সামনে চলে আসে হস্টেলে প্রাক্তনীদের দাপটের অভিযোগ। যাদের গ্রেফতার করা হয়, তাদের মধ্য়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের একাধিক প্রাক্তনী ছিলেন। বিতর্কের মুখে কিছুদিনের জন্য় বহিরাগতদের যাদবপুরের হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা অবধি জারি করা হয়। তারপর দু'বছর পেরিয়ে গেছে। কিন্তু, এবারও যাদবপুরকাণ্ডে ফের গ্রেফতার হলেন এক প্রাক্তনী। যার জেরে প্রশ্ন উঠে গেল, তাহলে কি যাদবপুরের ক্য়াম্পাসে প্রাক্তনীদের দাপট এখনও সমানতালে চলছে? এতে কি কর্তৃপক্ষের প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে? 

আরও পড়ুন, 'এত বড় একটা গাড়ি গেছে, শুধু চোখে লেগেছে যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজের, এটা কীকরে সম্ভব ?..' 

 ওয়েবকুপা সদস্য় প্রদীপ্ত ভট্টাচার্য বলেন,  অনেকে বলছেন, প্রাক্তনীদের দাপটের অভিযোগ শুধু যাদবপুর নয়, রাজ্য়ের অন্য়ান্য় শিক্ষা প্রতিষ্ঠানেও মাঝেমধ্য়েই শোনা যায়। যাদবপুরে যেখানে দাপটের অভিযোগ ওঠে বাম বা অতিবাম মনোভাবাপন্ন ছাত্রদের বিরুদ্ধে, সেখানে অন্য়ান্য় প্রতিষ্ঠানে এরকমই অভিযোগ শোনা যায় তৃণমূলপন্থীদের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তনীদের এই দাপট কতদিন চলবে? কার প্রশ্রয়ে প্রাক্তনী দাপট?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget