এক্সপ্লোর

Jadavpur University Chaos:'এত বড় একটা গাড়ি গেছে, শুধু চোখে লেগেছে যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজের, এটা কীকরে সম্ভব ?..' 

Debangshu Attacks Indranuj Roy On JU Incident: স্কুটার-তত্ত্বের পর এবার জখম ছাত্রের আঘাত নিয়ে প্রশ্ন তৃণমূলের, সেদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ

কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকার,কলকাতা: স্কুটার-তত্ত্বের পর এবার আঘাত নিয়ে প্রশ্ন। যাদবপুরে গাড়ি চাপা পড়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ খারিজ করতে, ফের ময়দানে নামল তৃণমূল। যদিও, আঘাত নিয়ে তাদের তোলা প্রশ্ন সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা। হাসপাতালের বেডে শুয়ে, সেদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজও।

তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান  দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, চোখের ওপর থেকে টায়ার চলে গেলে, মাথা তো থেঁতো হয়ে যাওয়ার কথা। কিন্তু, শুধু চোখে চোট লেগেছে। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেছিলেন, ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেঁতলে গেছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে, শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে!চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। 

কিন্তু উল্টোদিকে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপার অভিযোগ খারিজ করতে, মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। সোমবার সকুটার-তত্ত্ব তোলার পর, এবার আহত ছাত্রের আঘাতের ধরণ নিয়ে প্রশ্ন তুলল তারা। দেবাংশু ভট্টাচার্য বলেন, যদি চোখের ওপর দিয়ে টায়ার যেতে হয়, স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে, আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে, তার আগে কমপক্ষে নাকের হাড়, কপালের হাড় এবং গালের এই উঁচু অংশের হাড়কে ভাঙতেই হয়। কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত। কিন্তু, তাঁর কি নাকের হাড় ভেঙেছে? কপালের হাড় ভেঙেছে? গালের হাড় ভেঙেছে? না।... তার মানে চোখের ওপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য় নয়। বডির ওপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য় নয়। 

 যদিও, হাসপাতালের বেডে শুয়ে, আহত ইন্দ্রানুজ রায় এদিনও জানিয়েছেন, সেদিন বারবার বলা সত্ত্বেও, গাড়ির গতি কমানো হয়নি। আহত ছাত্র  ইন্দ্রানুজ রায় বলেন, গাড়িটা চলতে শুরু করার পর...স্লো ডাউন করতে বলি। স্লো ডাউন করেন না। চিকিৎসাধীন পড়ুয়ার আঘাতের ধরন নিয়ে তৃণমূল যে প্রশ্ন তুলছে, তা সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মা-ও। দেবাংশু ভট্টাচার্য আরও বলেন, আড়াআড়ি সে শুয়ে রয়েছে। তার ওপর দিয়ে এত বড় একটা গাড়ি গেছে। তারপরও সেই ব্য়ক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে। এটা কীকরে সম্ভব? কোন অঙ্কে সম্ভব? 

আরও পড়ুন, ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! কোন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত ? কাল কেমন থাকবে আবহাওয়া

 আহত ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেন, 'ডাক্তারকে আমি আজকে সরাসরি জিজ্ঞেস করেছি আঘাতটা কীসের?... উনি বলেছেন যে এটা ফাইন কাট নয়। এটা একটা স্ম্যাশড। কোনও ভারী কিছুর ধাক্কা লাগলে থেঁতলে যাওয়া যাকে বলে চোখের সাইডটা থেঁতলে গেছে।... এটা ডাক্তার যা অভিমত দিয়েছেন যে এটা থেঁতলে যাওয়া জিনিস। কাট নয়। কোনও ভারী কিছুর ধাক্কা লাগলে এভাবে থেঁতলানো সম্ভব। 'শেষ অবধি জখম পড়ুয়ার আঘাতের ধরণ নিয়েও আমরা-ওরা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget