এক্সপ্লোর

Ragging Free : যাদবপুর না পারলেও, ব়্যাগিং-মুক্ত দুর্গাপুর NIT ও শিবপুরের IIEST; কোন পথে ?

Ragging in Jadavpur : ২০১১ সালে র‍্যাগিং প্রতিরোধে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে অ্য়ান্টি র‍্যাগিং কমিটি তৈরি করেছিল, তার সদস্যের বিরুদ্ধেই র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে

মনোজ বন্দ্যোপাধ্যায়, সুনীত হালদার ও সমীরণ পাল, কলকাতা : এক সময় প্রায়ই র‍্যাগিংয়ের অভিযোগ উঠত পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এনআইটি (Durgapur NIT) ও হাওড়ার শিবপুর আইআইইএসটি (Shibpur IIEST) ক্য়াম্পাসে। তবে কড়া পদক্ষেপে র‍্যাগিং মুক্ত হয়েছে রাজ্য়ের এই দুই নামী শিক্ষা প্রতিষ্ঠান। অন্য় শিক্ষা প্রতিষ্ঠান পারলে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ক্য়াম্পাস থেকে কেন দূর করা যায় না র‍্যাগিং ? তোলপাড় ফেলে দেওয়া পড়ুয়া মৃত্য়ুর ঘটনায় উঠছে প্রশ্ন। 

উজ্জ্বল ভবিষ্য়ৎ গড়ার স্বপ্ন নিয়ে কলকাতায় পড়তে এসে অকালে ঝরে গেছে প্রাণটাই। আরও মারাত্মক বিষয় হল, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে এই পড়ুয়া মৃত্যুর ঘটনায় জোরাল হচ্ছে সেই র‍্যাগিংয়ের তত্ত্বই !

যাদবপুরে র‍্যাগিংয়ের অভিযোগ (Ragging Allegation at Jadavpur University) একেবারেই নতুন নয়। ২০১১ সালে র‍্যাগিং প্রতিরোধে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে অ্য়ান্টি র‍্যাগিং কমিটি তৈরি করেছিল, তার সদস্যের বিরুদ্ধেই র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। ২০১৩ সালে র‍্যাগিংয়ে অভিযুক্ত দুই ছাত্রর শাস্তি মকুবের দাবিতে প্রায় ৫০ ঘণ্টা ঘেরাও থাকেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। গতবছর নভেম্বরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম এক ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে।

এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাস থেকে র‍্যাগিং নামে অসুখ দূর করা যায় না কেন ?
এপ্রসঙ্গে অনেকেই টেনে আনছেন রাজ্য়ের নামী আরও দুই শিক্ষা প্রতিষ্ঠানের কথা। শিবপুর IIEST এবং দুর্গাপুর NIT। একটা সময় এই দুই প্রতিষ্ঠানেও র‍্যাগিংয়ের অভিযোগ উঠত। কিন্তু, বর্তমানে এই দুই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ক্য়াম্পাস র‍্যাগিং-মুক্ত।

দুর্গাপুরের ন্য়াশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজিতে এক দশক আগে র‍্যাগিং, মারধর, আত্মহত্য়ার মতো ঘটনা প্রায় ঘটত।কর্তৃপক্ষের দাবি, কলেজ ক্য়াম্পাস ও হস্টেলে সিসিটিভি ক্য়ামেরা লাগানো, প্রথম বর্ষের পড়ুয়ারা যেখানে থাকে, সেখানে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়াদের যাওয়া নিষিদ্ধ করা এবং পড়ুয়াদের সমস্য়া বুঝতে নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্য়মে র‍্যাগিং নিয়ন্ত্রণে আনা গেছে। দুর্গাপুর এনআইটি-র ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার রজত মহাপাত্র বলেন, 'পড়ুয়াদের সমস্য়া বুঝতে নিয়মিত কাউন্সিলিং করা হয়। কাউন্সিলিং সেনাটের নিয়ে গিয়ে কাউন্সিলিং করা হয়। এবার হস্টেলে গিয়ে কাউন্সিলিং করা হবে।'

শিবপুরের IIEST কর্তৃপক্ষেরও দাবি, নিয়মিত পদক্ষেপে র‍্যাগিং আটকাতে সফল হয়েছেন তাঁরা। 

পড়ুয়া মৃত্য়ুর এই তোলপাড় ফেলে দেওয়া ঘটনার পর কি শিবপুর, দুর্গাপুরের মতো, র‍্যাগিং বন্ধে উদ্য়োগী হবে যাদবপুর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget