এক্সপ্লোর

Hindol Majumdar: যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারের জামিন, আদালতে আবারও ধাক্কা খেল রাজ্য

JU Former Student Hindol Majumdar: বুধবার দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হন হিন্দোল মজুমদার। স্পেন থেকে দিল্লিতে নামতেই যাদবপুরের প্রাক্তনীকে গ্রেফতার করা হয়।

হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, কলকাতা : ধোপে টিকল না সরকারের আপত্তি, অবশেষে যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারের জামিন। ৩দিন পুলিশ হেফাজতের পর গবেষক ছাত্রের জামিন। বুধবার দিল্লিতে গ্রেফতার হন হিন্দোল। তার ৫দিন পরে গবেষক ছাত্রের জামিন হল অবশেষে। জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন করা হয়েছিল সরকারের আইনজীবীর তরফে। এমনকী জামিনের বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ চ্যাটও কোর্টে পেশ করা হয় সরকারের তরফে। এরপর প্রশ্ন তোলেন বিচারক। তথ্য প্রযুক্তি আইনে মামলা নয় কেন? প্রশ্ন বিচারকের। জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে পাল্টা সওয়াল সরকারি আইনজীবীর। অন্যদিকে, তদন্তে আর কোনও অগ্রগতি নেই বলে সওয়াল করেন হিন্দোলের আইনজীবীও। 

গত ১ মার্চ, যাদবপুরের ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুদূর স্পেন থেকে এই হামলার পরিকল্পনা করার অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া হিন্দোল মজুমদারের বিরুদ্ধে। দায়ের হয় FIR। জারি হয় লুকআউট নোটিসও। স্পেন থেকে দিল্লি নামতেই যাদবপুরের প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। তারপর ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় কলকাতায়। পেশ করা হয় আদালতে। তাঁর ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর আজ পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে হিন্দোলকে ফের আদালতে পেশ করা হয়। তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী। পাল্টা জামিনের চরম বিরোধিতা করা হয় সরকারি আইনজীবীর তরফেও। শেষ পর্যন্ত ধোপে টেকেনি সরকার পক্ষের আইনজীবীর কোনও আপত্তিই। জামিন পেয়েছেন গবেষক হিন্দোল মজুমদার। 

বুধবার গ্রেফতারের পর যাদবপুরের প্রাক্তনী, স্পেনে গবেষণারত হিন্দোল মজুমদারকে কুখ্যাত গ্যাংস্টার আফতাব আনসারির সঙ্গে তুলনা করেছিলেন সরকারি আইনজীবী। ২০০২ সালে কলকাতায় আমেরিকান সেন্টারে হামলার মাস্টারমাইন্ড ছিল এই আফতাব আনসারি। তবে আজ আদালতে ধোপে টেকেনি সরকারি আইনজীবীর কোনও বিরোধিতাই। এদিন হিন্দোলের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে খবর পাওয়ার পর, আলিপুর আদালত চত্বরে লকআপে সামনে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়া। হিন্দোলকে বের হতে দেখেই গানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর। স্লোগান ওঠে 'জেল কে তালে কচ্চে হ্যায়, হামারে কমরেড সচ্চে হ্যায়'। জামিনের পর হাসিমুখে আদালত কোর্ট চত্বর থেকে বেরোতে দেখা গিয়েছে হিন্দোল মজুমদারকে। পুলিশের সক্রিয়তা তিনি বলেন, 'পুলিশ খুব ভাল কাজ করেছে। পুলিশকে নিয়ে কোনও আমার আপত্তি নেই।' জামিনের পর পরিবারের সদস্যদের সঙ্গে গাড়ি করে বেরিয়ে যান তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget