এক্সপ্লোর

Jadavpur University : 'মৃত ছাত্র আবাসিক না হওয়ায়, হস্টেল সংক্রান্ত ডিক্লারেশনের প্রশ্ন নেই', UGC-কে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের

Registrar on Report : রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, রিপোর্টে ব়্যাগিং-রোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা বলা হয়েছে

কলকাতা : যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২টি প্রশ্নের জবাবে ৩১টি ফাইল পাঠানো হয়েছে। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, রিপোর্টে ব়্যাগিং-রোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা বলা হয়েছে। 

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নতুন পড়ুয়াদের ওরিয়েন্টেশন হয়েছিল। অ্যান্টি-র‍্যাগিং সংক্রান্ত পোস্টারও দেওয়া হয়। কোনও সমস্যায় পড়লে কথা বলার জন্য দেওয়া হয়েছিল ফোন নম্বর। অ্যান্টি-র‍্যাগিং-সহ যাবতীয় সার্কুলার বা নির্দেশিকার তালিকা দেওয়া হয়েছে ইউজিসি-কে। মৃত ছাত্র হস্টেলের আবাসিক না হওয়ায়, তাকে নিয়ে হস্টেল সংক্রান্ত ডিক্লারেশন দেওয়ার প্রশ্ন নেই বলে ইউজিসি-কে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর সূত্রের। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) পড়ুয়া মৃত্যুর পর অবশেষে ঘুম ভেঙেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গতকাল রাতে হস্টেল পরিদর্শন করে অ্যান্টি র‍্যাগিং কমিটি (Anti Ragging Committee) ও আধিকারিকরা। A-1 এবং A-2 ব্লকে গিয়ে পড়ুয়াদের কী অসুবিধা জানতে চাওয়া হয়। বিশেষভাবে খোঁজ নেওয়া হয়, হস্টেলে আর কোনও প্রাক্তনী আছেন কি না, সে সম্পর্কে। 

হস্টেল সুপাররা জানান, অনেক বোর্ডারই চলে গিয়েছেন আতঙ্কে। যাঁরা হস্টেল ছেড়েছেন, তাঁদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাত ৮টার পর হস্টেল থেকে বেরোলে রেজিস্টারে নাম লিখে রাখার নির্দেশ দিয়েছে অ্যান্টি-র‍্যাগিং কমিটি। বাইরে থেকে হস্টেলে ঢোকার সময়ও রেজিস্টারে লিখতে হবে নাম। এই পরিস্থিতিতে শিক্ষা মহলের একাংশ মনে করছে, পড়ুয়া মৃত্যুর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তৎপরতা দেখালে বাঁচত অকালে ঝরে যাওয়া প্রাণ। 

গতকালও দেখা গেছে, বদলায়নি ছবিটা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল সংলগ্ন পুকুরে পাওয়া যায় গুচ্ছ গুচ্ছ মদের বোতল। প্রশ্ন উঠছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এই নৈরাজ্য়ের ছবি কি এতদিন দেখেও দেখেনি কর্তৃপক্ষ ? যাদবপুর নাকি 'মাদক পুর'? এখনও কি অবাধে বসছে নেশার আসর ? শুক্রবারও সেই ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়।

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় হচ্ছে। সবাই চাইছে সুস্থ ক্যাম্পাস ! ভিতরে ভয়ঙ্কর সেই ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। ঠিক তখনই দেখা গেল এই ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল। এই হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় ওই পড়ুয়ার। সেই হস্টেলের কম্পাউন্ডের ভিতরে থাকা পুকুরের যততত্র-সর্বত্র এখনও পড়ে রয়েছে মদের বোতল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget