এক্সপ্লোর

Jadavpur University: 'এটা ঠিক করে দেওয়ার তুই কে?' সিনিয়র-জুনিয়র হুমকি-হুঁশিয়ারি! যাদবপুরে তুলকালাম

কিছু জুনিয়র ছাত্র-ছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি নীতি পুলিশি? ছাত্রছাত্রীর আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের। বচসার জেরে উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, ইঞ্জিনিয়ারিং-এর ৪ সিনিয়র পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঠিক কী ঘটেছে? 

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ওইদিন সন্ধ্যায় একটু অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শেষে, কিছু জুনিয়র ছাত্র-ছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ। জুনিয়রদের একাংশের অভিযোগ, ঘটনার ভিডিও তোলা নিয়েও হুমকি দেওয়া হয় তাঁদের। ঘটনা নিয়ে সিনিয়রদের একাংশের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন পড়ুয়া।

একদল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিলেন। অপরদল ছিলেন কলা বিভাগের পড়ুয়া। তাঁদের মধ্যেই গণ্ডগোল হয়। জানা গিয়েছে, চার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নিদান, ক‍্যাম্পাসের ভিতরে হাঁটা যাবে না হাত ধরে। কারণ, ক্যাম্পাস কোনও প্রেম-পিরিতি করার জায়গা নয়। এভাবেই নীতিপুলিশি চলে বলে অভিযোগ। এরই প্রতিবাদ করেন কলা বিভাগের পড়ুয়ারা। অভিযোগ, সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভচট্টাচার্য বলেন, 'বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা, মরাল পুলিশিং যেটাকে বলে, নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায়। নিজেদের মধ্যে বাগ্‍‍বিতণ্ডা সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক। হওয়া উচিত নয়। ঘটনাটা একেবারেই বাঞ্ছনীয় নয়। প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে।' 

অভিযোগকারী ছাত্রী অনুষ্ণা দাস বলেন, 'যে ব্যক্তির নামে অভিযোগ সে নতুন কোনও কালপ্রিট নয় ক্যাম্পাসে, সে এর আগেও বহু ঘটনা এরকম ঘটিয়েছে।  সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা ক্যাম্পাসে। আমরা অথরিটিকে গিয়ে বলি যে, আপনাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদেরকে বের করার ক্যাম্পাস থেকে, তাহলে বের করুন। তখন তারা এটাতে রাজি হয় যে তারা একটা ইনভেটিকেশন কমিটি তৈরি করবে।'                                           

বিতর্ক পিছু ছাড়ছে বা, মাস দুয়েক এক ছাত্রীর মৃত্যু হয় ডুবে। তারপর এবার নীতি পুলিশের অভিযোগ। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে একাধিকবার। ৫ তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম উৎকর্ষকেন্দ্র। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget