এক্সপ্লোর

Jadavpur University Security: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাক্তন সেনাকর্মীদের টহল, ২ সুপারভাইজার, ৩০ জন গার্ড নামানো হল, কেন এই সিদ্ধান্ত?

Jadavpur University: একাধিক মৃত্যু নিয়ে বারবার প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই আবহেই প্রাক্তন সেনাকর্মীদের টহল।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাক্তন সেনাদের টহল। সুরক্ষা বিতর্কের মধ্যেই ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব নিলেন প্রাক্তন সেনাকর্মীরা। কাজ শুরু করলেন দু'জন সুপারভাইজার এবং ৩০ জন প্রাক্তন সেনাকর্মী। একাধিক মৃত্যু নিয়ে বারবার প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই আবহেই প্রাক্তন সেনাকর্মীদের টহল। শিক্ষাপ্রাঙ্গনে প্রাক্তন সেনাকর্মীদের টহলের এমন ঘটনা বেনজির। (Jadavpur University)

শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তন সেনাকর্মীরা টহল দিচ্ছেন, তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন, এই দৃশ্য নতুন। কিন্তু এক্ষেত্রে যে যুক্তি উঠে আসছে, তা হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। ব়্যাগিংয়ের জেরে হস্টেলে তরতাজা ছাত্রের মৃত্যু, কিছু দিন আগে জলে ডুবে মারা গিয়েছেন এক ছাত্রীর। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তাই লাগাতার প্রশ্ন উঠছিল। এমনকি এ নিয়ে মামলা পর্যন্ত চলছে, যা আদালতের বিচারাধীন। (Jadavpur University Security)

আর সেই পরিস্থিতিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের নিরাপত্তারক্ষী, রাজ্যের নিরাপত্তারক্ষীর পাশাপাশি, প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ করা হয়েছে। আজই সরকারি ভাবে প্রাক্তন সেনাকর্মীরা যদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। রাজ্য সৈনিক বোর্ড থেকে ৩০ জন এসেছেন। প্রাক্তন সেনাকর্মী তাঁরা। রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন সেনাকর্মীরা টহল দিচ্ছেন, এমন ঘটনা এই প্রথম।

তবে গত কয়েক বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমন একাধিক ঘটনা ঘটেছে, যা চোখে আঙুল দিয়ে নিরাপত্তাহীনতা দেখিয়ে দিয়েছে। আর তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাক্তন সেনাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করেছেন। এদিন ক্যাম্পাসে গিয়ে প্রাক্তন এক সেনাকর্মী বলেন, "সেনাতে চাকরি করার পর, রাজ্যের সৈনিক বোর্ডের মাধ্যমে আমরা নিয়োগপত্র পাই। আমরা আবেদন করেছিলাম। এখানকার নিরাপত্তা মজবুত করতে পাঠানো হয়েছে। দু'জন সুপারভাইজার ও ৩০ জন গার্ড এসেছি ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য।"

আর এক প্রাক্তন সেনাকর্মী বলেন, "আমরা প্রত্যেকেই সেনায় চাকরি করতা, প্রাক্তন সেনাকর্মী। আমাদের দক্ষতি, অভিজ্ঞতার উপর নির্ভর করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। গোটা ক্যাম্পাসের নিরাপত্তা দেখব, যাতে আগের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।" তবে প্রাক্তন সেনাকর্মীরা নিরস্ত্র অবস্থাতেই টহল দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

অতি সম্প্রতিই স্থায়ী উপাচার্য পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে সেখানে। নতুন উপাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। একই সঙ্গে দুই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। পাশাপাশি, নতুন করে বিতর্ক দেখা দিয়েছে রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করা ওয়েবকুপার প্রাক্তন সহ সভাপতি সেলিম বক্স মণ্ডলকে ঘিরে। তাঁকে নিয়োগ করতে শিক্ষামন্ত্রী চাপ দিয়েছেন বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর দাবি করেছেন ওয়েবকুপারই নেতা, উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যানের নমিনি মনোজিৎ মণ্ডলের। যদিওঅভিযোগ অস্বীকার করেছেন যাদবপুরের উপাচার্য চিরঞ্জিত ভট্টাচার্য। যদিও ব্রাত্য বসু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কিছু জানেন না তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget