এক্সপ্লোর

Jadavpur University : আবার চাঞ্চল্য যাদবপুরে, ঝিলে ভেসে উঠল ইংরেজি বিভাগের ছাত্রীর দেহ

বিশ্ববিদ্য়ালয়ের চার নম্বর গেটের পাশের ঝিল থেকে অচৈতন্য় অবস্থায় উদ্ধার হয়েছে ছাত্রীর দেহ। 

 

সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  আবার তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য়মৃত্য়ুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্য়ালয়ের চার নম্বর গেটের পাশের ঝিল থেকে অচৈতন্য় অবস্থায় উদ্ধার হয়েছে ছাত্রীর দেহ। মৃতার নাম, অনামিকা মণ্ডল। পড়ুয়াদের একাংশের দাবি, গতকাল রাতে বিশ্ববিদ্য়ালয়ের চার নম্বর গেটের পাশের ঝিল থেকে অচৈতন্য় অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। 

কীভাবে মৃত্যু?                           

বৃহস্পতিবার সন্ধেয় উদ্ধার হয় দেহ। তারপর রাত ১০টা নাগাদ কেপিসি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। পড়ুয়াদের একাংশের দাবি, রাতে বন্ধুদের সঙ্গে ঝিলপাড়ে বসেছিলেন ওই ছাত্রী। তারপরে কীভাবে ঘটল এমন ঘটনা? উঠছে প্রশ্ন
শুক্রবার হবে ময়নাতদন্ত। তারপরই নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ ও সময় সম্পর্কে। রাতে হাসপাতালে এসে পৌঁছয় ছাত্রীর পরিবার। 

সিসিটিভি ক্য়ামেরার আওয়তার বাইরে ঝিলপাড়         

এই মৃত্যু ঘিরে ফের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। থমথমে পরিবেশ। কার্যত স্তব্ধ ইংরেজি বিভাগের পড়ুয়ারা। বৃহস্পতিবার চার নম্বর গেটের কাছে পার্কিং লটে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জানা গিয়েছে, মৃতা ছাত্রীও সেখানে ছিলেন।
সেই অনুষ্ঠান ম়ঞ্চের কাছেই ঝিল থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহ। পুলিশের অনুমান, ঝিল সংলগ্ন ইউনিয়ন রুমের পাশ থেকে জলে পড়ে যান তৃতীয় বর্ষের পড়ুয়া। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি সিসিটিভি ক্য়ামেরার আওয়তার বাইরে। ফলে প্রশ্ন উঠছে কীভাবে ঘটল এমন ঘটনা? কেন কারও নজরে এল না ওই ছাত্রী? শুক্রবার ঘটনাস্থলে আসবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করেছে পুলিশ।  

কী বলছে বিশ্ববিদ্যালয়?

ঘড়িতে তখন প্রায় দশটা।  বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই সময় এক ছাত্রীর ঝিলে পড়ে যাওয়ার খবর আসে তাদের কাছে।
ঘটনাস্থলে পৌঁছন নিরাপত্তারক্ষীরা সমেত প্রচুর পড়ুয়া। এরপর, ঝিল থেকে অচৈতন্য অবস্থায় অনামিকার দেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে একটি মদের বোতলও পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি যাদবপুরের কাছেই কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। শুক্রবার সকালেই ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট-এ সায়েন্টিফিক উইং।                 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget