এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুর-সঙ্কটের মধ্যেই পদত্যাগ বিজ্ঞান শাখার ডিনের

Jadavpur Dean of Science and Technology: সহ উপাচার্যকে পদত্যাগপত্র পাঠালেন সুবিনয় চক্রবর্তী।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর-সঙ্কটের মধ্যেই পদত্যাগ বিজ্ঞান শাখার ডিনের। সহ উপাচার্যকে পদত্যাগপত্র পাঠালেন সুবিনয় চক্রবর্তী। নতুন উপাচার্য পদে বুদ্ধদেব সাউ-কে নিয়োগে অসন্তোষ? জল্পনা বিশ্ববিদ্যালয়ের অন্দরে। মন্তব্যে নারাজ পদত্যাগী ডিন সুবিনয় চক্রবর্তী। 

এদিকে, দায়িত্ব পাওয়ার পরেই, রবিবার ছুটি থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির মানলেন গণিত বিভাগের অধ্যাপক। ধোঁয়াশা বজায় রইল CCTV বসানো নিয়ে। 

নতুন অন্তর্বর্তী উপাচার্য জানিয়েছেন, CCTV নাকি হিউম্যান মনিটরিং, কীভাবে নজরদারি চালানো হবে, তা নিয়ে আলোচনা হবে। প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর উদ্যোগকে সমর্থন জানিয়ে যাদবপুরের নতুন অন্তর্বর্তী উপাচার্য জানিয়েছেন, অ্যান্টি র‍্যাগিং সেলকে আরও সক্রিয় হতে হবে। ক্যাম্পাস ও হস্টেলে সার্বিক নিরাপত্তা ফেরানো জরুরি। রাজভবনের নির্দেশ পেয়ে রবিবারই বিশ্ববিদ্যালয়ে গেলেন নতুন অন্তর্বর্তী উপাচার্য। ক্যাম্পাসে ছুটে গেলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুও। ছাত্রমৃত্যুর ঘটনায় গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, মানলেন নতুন অন্তর্বর্তী উপাচার্য। 'অ্যান্টি র‍্যাগিং সেলকে আরও সক্রিয় হতে হবে। সিসিটিভি-র প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হবে', মন্তব্য নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের। 

আরও পড়ুন, 'যে জায়গায় পড়ুয়া উপর থেকে পড়েছিলেন, সেই জায়গা ধুয়ে পরিষ্কারের নির্দেশ',তদন্তে চাঞ্চল্যকর তথ্য

এমনকী, এদিন এ রাজ্যে এসে যাদবপুরকাণ্ড নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। রাজ্য সরকারকেও নিশানা ধর্মেন্দ্র প্রধানের। কলকাতায় এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'ইউজিসি-র নিয়ম মানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসি ক্যামেরা কেন বসানো হয়নি। রাজ্য সরকারও দায় এড়াতে পারে না'। 


এমন চলতে থাকলে বাংলায় আর কেউ পড়তে আসবে না। যাদবপুরের ঘটনা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।                                                                                                                                  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget