এক্সপ্লোর

Jadavpur University: 'যে জায়গায় পড়ুয়া উপর থেকে পড়েছিলেন, সেই জায়গা ধুয়ে পরিষ্কারের নির্দেশ',তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Jadavpur University Student Death: সূত্রের খবর, যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট। তদন্তে জানা গিয়েছে, পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: যাদবপুরে (Jadavpur University) ছাত্রের মৃত্যু বহু প্রশ্নের জন্ম দিয়েছে। চাঞ্চল্যকরভাবে সবকিছুর নেপথ্যে সম্মিলিত ষড়যন্ত্রের তত্ত্বও উঠে এসেছে। যার সঙ্গে জড়িয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ১৩ জন বর্তমান ও প্রাক্তন পড়ুয়ার নাম। কিন্তু এবার তদন্তে সামনে এল আরও এক অপরাধমনস্কতার তথ্য। যা শিউরে ওঠার মতোই।                                           


সূত্রের খবর, যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট। তদন্তে জানা গিয়েছে, পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়। শুধু তাই নয়, যে জায়গায় পড়ুয়া উপর থেকে পড়েছিলেন, সেই জায়গা ধুয়ে পরিষ্কারের নির্দেশও দেওয়া হয়েছিল। জিবি মিটিং ডেকে নির্দেশ দেয় ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী। এমনকী সূত্র মারফৎ খবর, সৌরভই শিখিয়ে দেয় পুলিশকে কী বয়ান দিতে হবে। 

প্রসঙ্গত, গ্রেফতারির পরও ঠান্ডা মাথায় তদন্তকারীদের বিভ্রান্ত করে চলেছেন ধৃত ছাত্ররা। ঘটনার পুনর্নির্মাণের সময় ধৃতদের মধ্যে কয়েকজন, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন! যাদবপুরকাণ্ডে এবার এমনটাই দাবি করল পুলিশ। তদন্তে পুলিশের স্ক্যানারে ডিন অফ সটুডেন্টস ও হস্টেল সুপারের ভূমিকাও।  

শনিবার লালবাজারে ধৃতদের জেরা করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে। লালবাজার সূত্রে দাবি, ধৃতদের জেরায় জানা গেছে, গত বুধবার রাত ১১.৪৫-এ ওপর থেকে পড়ে যান ছাত্র। এর মাত্র ৫ মিনিটের মধ্য়ে হস্টেলের মাঠে জিবি মিটিং ডাকেন প্রাক্তনী সৌরভ চৌধুরী।

আরও পড়ুন, আবাসিক নন তাও কেন হস্টেলে ছিলেন ধৃত জয়দীপ ঘোষ? জেরায় চাঞ্চল্যকর তথ্য

পুলিশ সূত্রে দাবি, ধৃতদের জেরায় জানা গেছে, মর্মান্তিক ওই ঘটনার সময় সেখানে যাঁরা ছিলেন, প্রত্যেকেকে জিবি মিটিংয়ে থাকতে বলা হয়। পাশাপাশি এও বলে দেওয়া হয়, সৌরভকে কেউ কোনও প্রশ্ন করতে পারবে না। সৌরভ যা বলবে, সেটাই শুনতে হবে। তদন্তের সময় পুলিশের সামনে সেটাই হবে সবার বক্তব্য। 

মৃত্যুর আগে ওই ছাত্র কি কাউকে র‍্যাগিংয়ের কথা জানিয়েছিলেন? সেই মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাট কি ডিলিট করে দেয় অভিযুক্তরা? তা জানতে পুলিশের স্ক্যানারে মৃত পড়ুয়া ও ধৃতদের মোবাইল ফোন। মোবাইল ফোনগুলির ফরেন্সিক পরীক্ষা করছে পুলিশ তদন্তে পুলিশের স্ক্যানারে ডিন অফ সটুডেন্টস ও হস্টেল সুপারের ভূমিকাও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget