এক্সপ্লোর

Jadavpur University Student Death: ক্যাম্পাসে পা রাখার আগেই আতঙ্ক, ছাত্র মৃত্য়ুতে শঙ্কায় অন্য পড়ুয়ারাও

JU Student Death: হুগলির বলাগড় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। চলতি সপ্তাহে কাউন্সেলিংয়ের পরই পা রাখার কথা ছিল স্বপ্নের প্রতিষ্ঠানে। সেই সুযোগ অবশেষে এলও।

কলকাতা: বলাগড়ের মেধাবী ছাত্রই হোক বা সদ্য যাদবপুরে সুযোগ পাওয়া চাকুলিয়ার পড়ুয়া। যাদবপুরের (Jadavpur University student death) ঘটনা নাড়িয়ে দিয়েছে এমন অনেককেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU Student Death) ক্যাম্পাসে পা রাখার আগে কাউকে গ্রাস করছে আতঙ্ক, কেউ বা ঘটনার পরই হস্টেল ছেড়ে ছুটে গেছেন বাড়িতে। আশার বদলে এখন আশঙ্কাই সঙ্গী তাঁদের পরিবারের। (Jadavpur University)

ছাত্র মৃত্য়ুতে শঙ্কায় অন্য পড়ুয়ারাও: এদিকে যাদবপুরে ছাত্র মৃত্য়ুর প্রভাব যে কতটা গভীরে পৌঁছে গেছে, তার একের পর এক প্রমাণ সামনে আসছে। হুগলির বলাগড় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। চলতি সপ্তাহে কাউন্সেলিংয়ের পরই পা রাখার কথা ছিল স্বপ্নের প্রতিষ্ঠানে। সেই সুযোগ অবশেষে এলও। কিন্তু তার আগেই, যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে বলাগড়ের পড়ুয়া ও তার পরিবারকে। যাদবপুরের হস্টেলে এসে থাকার কথা ভাবতেই ভয় হচ্ছে।

বলাগড়ের বাসিন্দা স্বপ্নদীপ মণ্ডল উচ্চমাধ্যমিক পাস করেছেন জিরাট হাইস্কুল থেকে। JELET এন্ট্রান্সে ৭৬ র‍্যাঙ্ক করে সুযোগ এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু, কয়েকদিন আগে যাদবপুরের হস্টেলে যা ঘটেছে, তার পর রীতিমতো ভয়ে সিঁটিয়ে স্বপ্নদীপ। তাঁর কথায়, “সত্যি বলতে কি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এমন একটা ঘটনা ঘটল তারপরে কোন সাহসে হস্টেলে গিয়ে থাকব আমার যথেষ্ট ভয় করছিল। আমার স্বপ্ন ছিল যাদবপুরে পড়ার। কিন্তু মনে হচ্ছিল সেই স্বপ্নটা বুঝি আর পূরণ হল না।’’

স্বপ্নদীপের বাবা ফুলের চারা তৈরি করে বাজারে বিক্রি করেন।  ছোটখাটো বিউটি পার্লার চালান তাঁর মা। সংসারের হাঁড়ির হাল। হস্টেল ছাড়া আর কোথায়ই বা রাখবেন ছেলেকে? মেস ভাড়া করে রাখার ক্ষমতা তাঁদের নেই। কিন্তু একমাত্র ছেলেকে এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠাতেই ভয় পাচ্ছেন স্বপ্নদীপের মা-বাবা। পড়ুয়ার মা করবী মণ্ডল বলেন, “আমি ভাবতেই পারছি না। এখন ওকে বলেছি রোজ আমাকে অনেকবার করে ফোন করবি একটু কিছু দেখলেই আমাদের জানাবি। ওর বাবা সপ্তাহে একদিন দুদিন যাবে এছাড়া তো আর কোন উপায় নেই কত স্বপ্ন ছিল কেমন যেন সব হয়ে গেল।‘’

পড়ুয়ার বাবা দেবব্রত মণ্ডল বলেন “ও চান্স পাওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু এই ঘটনা দেখে আমরা একেবারেই বিচলিত। ও র মা আমি ওকে বলেছি যাদবপুরে যেতে হবে না। অন্য কোথাও ভাব। যাদবপুরের বিকল্প পাব কোথায়। আবার ওর একটা ভবিষ্যৎ আছে। আমার যা ক্ষমতা তাতে ওকে হোস্টেলে রেখেই পড়াতে হবে।। এখন ঠিক করেছি গেলে যাক।। আমরা আতঙ্কে থাকব।’’

বলাগড়ের স্বপ্নদীপের মতো, চোখেমুখে আতঙ্ক উত্তর দিনাজপুরের চাকুলিয়ার আবু সামা ও তাঁর পরিবারেরও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া আবু সামা।উচ্চমাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি।পলিটিকাল সায়েন্স নিয়ে ভর্তি হন যাদবপুরে।যেদিন ছাত্রমৃত্য়ুর ঘটনা ঘটে, তার পরদিনই হস্টেল ছেড়ে বাড়ি ফিরে আসেন আবু সামা। পড়াশুনা করতে ছেলেকে ফিরতে হবে যাদবপুরের হস্টেলে। রীতিমতো আতঙ্কে রয়েছে আবু সামার পরিবারও। যাদবপুরের হস্টেলে পড়ুয়ার মৃত্যুতে খালি হয়ে গেছে নদিয়ার মায়ের কোল। আর রাজ্যে এমনই বহু পড়ুয়ার স্বপ্নকে এক লহমায় দাঁড় করিয়ে দিয়েছে খাদের কিনারায়।

আরও পড়ুন: Jadavpur University: সমাকামিতা নিয়ে কটাক্ষ, নারীবিদ্বেষী পোস্ট! যাদবপুরের নয়া উপাচার্যের বিরুদ্ধে সরব তৃণমূল, যোগ্যতায় প্রশ্ন CPM-এরও

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget