এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরে ঠিক কী হয়েছিল? খতিয়ে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, জিজ্ঞাসাবাদ আওতায় আসতে পারেন কারা ?

Forensic Team On Jadavpur University Violence: যাদবপুরে ক্যাম্পাসে তাণ্ডব, তদন্তে নামল পুলিশ ও ফরেন্সিক টিম।

কলকাতা: যাদবপুরে ক্যাম্পাসে তাণ্ডব, তদন্তে নামল পুলিশ ও ফরেন্সিক টিম। ঠিক কী হয়েছিল? জানতে ২দিনের ফুটেজ নেওয়ার প্রক্রিয়া শুরু হল এবার। GB মিটিং থেকে এমব্লেম ভাঙচুর, ২দিনের ফুটেজ চেয়েছে পুলিশ। এদিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে খতিয়ে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ক্যাম্পাসে গিয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে পুলিশ। সূত্র মারফৎ খবর, জিজ্ঞাসাবাদ করা হতে পারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের। ক্যাম্পাসের বিধি সংক্রান্ত ৩টি বিজ্ঞপ্তি নিয়েছে পুলিশ। 

আরও পড়ুন, বাড়ছে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি নিইনি”, কারা পাবেন এই 'নতুন ভাতা' ?

যাদবপুরকাণ্ডের তদন্তে সোমবারের পর আজও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেল পুলিশ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। সিসিটিভি ফুটেজ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিকুইজিশন দিয়েছে পুলিশ। পাশাপাশি এদিন সন্ধেয় ক্যাম্পাসে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা।এভাবেই তাণ্ডব চলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের যাদবপুর ক্যাম্পাসে গেল পুলিশ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ঘরে গিয়ে ঘণ্টাখানেক বৈঠক করে তারা।  পুলিশের বক্তব্য়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে কাছ থেকে বুধবার ও বৃহস্পতিবার দু'দিনেরই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার  মনোজ কুমার ঝা বলেন, এর ডিটেলসটা যা জানতে হয়, আমি উপযুক্ত কর্তৃপক্ষ নই। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। তাদের সঙ্গে আপনারা কথা বলুন। 

প্রশ্ন- গতকাল মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছিলেন। 
উত্তর: প্লিজ স্যর, আমি আমার কাজ নিয়ে রয়েছি। 
প্রশ্ন: রেজিস্ট্রারের সঙ্গে কথা হল?
উত্তর: আমরা সব রিকুইজিশন দিয়েছি। রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা হয়েছে। 
 
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বলেন,  যা যা রিকুইজিশন পুলিশ দিয়েছে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাকে দেখতে হবে পুরোটা। ফুটেজগুলো ওনারা বলেছেন। প্রাথমিকভাবে যেটা আমি দেখেছি এক ঝলকে যে ফুটেজগুলো ওনারা চেয়েছেন। ফুটেজগুলো যতটুকু আছে আমরা সবটা মিলিয়ে দেব। ..কাজ চলছে।  প্রসেসে চলছে।'মঙ্গলবার সন্ধেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা।অরবিন্দ ভবন-সহ বুধবার রাতে যেসব জায়গায় তাণ্ডব চলেছিল, সেখানে ছবি তোলার পাশাপাশি নমুনাও সংগ্রহ করা হয়। 

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন সময় জারি করা ক্যাম্পাসে পড়ুয়াদের ঢোকা-বেরনো এবং ক্যাম্পাসে আচরণবিধি সংক্রান্ত তিনটি নোটিস নিয়ে যায় পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য  বুদ্ধদেব সাউ বলেন,' সেলিম বক্সদের, এই প্রশাসনকে আগে বের করে দেওয়া উচিত। তারপরে তদন্ত হোক। পুলিশ ভাল করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুক।' পুলিশ সূত্রে দাবি, প্রয়োজনে ঘটনার দিন চার নম্বর গেট-সহ অন্যান্য জায়গায় মোতায়েন বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গেও কথা বলা হবে। 
 

Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget