এক্সপ্লোর

Jagaddhatri Puja 2022 : 'বাবুল সুদর্শনা অনুগামী-দ্বন্দ্ব' ! একটি প্রতিমার পুজো হল মণ্ডপে, অপরটি ম্যাটাডোরে

Jagaddhatri Puja TMC : বালিগঞ্জের ফার্ন রোডে একপক্ষের পুজো হল মণ্ডপে, আরেকপক্ষের পুজো হল ম্যাটাডোরে! একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগও করলেন।

পার্থপ্রতিম ঘোষ , শিবাশিস মৌলিক, কলকাতা : তৃণমূল বিধায়ক ও তৃণমূল কাউন্সিলরের বিবাদের প্রভাব পড়ল জগদ্ধাত্রী পুজোয়! পুজোর মণ্ডপ একটি। কিন্তু পুজো করার দাবিদার দু’পক্ষ! আর তাই প্রতিমাও দুটি! 

জগদ্ধাত্রী পুজোতেও ভাগাভাগি?
একটি প্রতিমার পুজো হল মণ্ডপে। অপরটি ম্যাটাডোরে! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই কি জগদ্ধাত্রী পুজোতেও ( Jagaddhatri Puja 2022)  ভাগাভাগি? এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন বালিগঞ্জের ফার্ন রোডের ( Ballygunge Fern Road ) বাসিন্দারা। স্থানীয় সূত্রে দাবি, নজিরবিহীন এই ঘটনার নেপথ্যে রয়েছে, বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ( Babul Supriyo )  এবং বালিগঞ্জ অর্থাত্‍ কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের ( Sudarshana Mukherjee ) অনুগামীদের মধ্যেকার দ্বন্দ্ব!

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য় 

দুটি পুজোতেই কমন ফ্যাক্টর কী
কিন্তু দুটি পুজোতেই কমন ফ্যাক্টর হিসেবে দেখা গেল রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ছবি! আর এই পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়লেন পুজোর পুরোহিত! ' এমন পুজো আগে কোনওদিন করিনি। কীভাবে পুজো করব বুঝতে পারছি না.... '

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফার্ন রোডের এই জগদ্ধাত্রী পুজোর বয়স মাত্র ২ বছর! কিন্তু এ বছর কে পুজো করবে, তা নিয়ে বাবুল সুপ্রিয় ও সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে বিবাদ শুরু হয় বলে সূত্রের খবর। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে নির্দিষ্ট মণ্ডপে পুজো করতে না দেওয়ার অভিযোগ তোলেন বাবুল সুপ্রিয়র অনুগামীরা। 

ম্যাটাডোরের ওপরই পুজো
অগত্যা ম্যাটাডোরের ওপরই পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, মঙ্গলবার রাতে সেই পুজো তদারকি করতে আসেন খোদ বাবুল সুপ্রিয়ও। বাবুল সুপ্রিয়র অনুগামী ও পুজো উদ্যোক্তা অরুণ মণ্ডল বলেন, ' আমাদের এখানে পুজো করতে দেয়নি। তাই ম্যাটাডোরে পুজো করছি। বাবুলের সঙ্গে কথা হয়েছে। সুব্রত মুখোপাধ্যায় এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন।সুদর্শনার লোকেরা পুজো করতে দেয়নি।' 

বাবুল সুপ্রিয়র অনুগামীদের ম্যাটাডোরে জগদ্ধাত্রী পুজো করা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কাউন্সিলের সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামীরা। অন্যদিকে সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামী ও পুজো উদ্যোক্তা রুবি প্রসাদ বলেন, ' সামনের বছর দুর্গা ঠাকুরও ম্যাটাডোরেই হবে। প্যান্ডেলের খরচ কমে যাবে ওদের। আমরা এলাকার লোকজন পুজো করছি। ববিদা এসে বলেছিল, তোমরাই পুজো কর।' 

বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া? 
যদিও এ নিয়ে বাবুল সুপ্রিয়র কোনও প্রতিক্রিয়া মেলেনি। মন্তব্যে নারাজ তৃণমূল কাউন্সিলরও। এর আগে, বিজয়া সম্মিলনী নিয়েও সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল দু’পক্ষের অনুগামীদের মধ্যে। লক্ষ্মীপুজো, কালীপুজো পেরিয়ে জগদ্ধাত্রী পুজোতেও সেই সংঘাত মিটল তো নাই, উল্টে তৈরি হল নজিরবিহীন পরিস্থিতি!  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget