এক্সপ্লোর

Banarhat : সাতসকালে ঢুকে পড়ল ৩৫টি হাতির পাল ! আতঙ্ক বানারহাটের চাবাগানে

Elephants : স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে হাতির দলটি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে মোগলকাটা বস্তিতে ঢুকে পড়ে

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : সাত সকালে চা বাগানে (Tea Garden) ঢুকে পড়ল ৩৫টি হাতির একটি দল। আতঙ্ক ছড়াল বানারহাটের (Banarhat) মগোলকাটা চা বাগানে।

রবিবার শ্রমিকরা ঘুম থেকে উঠে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁরা দেখতে পান, বাগানে প্রায় ৩৫টি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের জানানো হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা।
 
স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে হাতির দলটি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে মোগলকাটা বস্তিতে (Slum) ঢুকে পড়ে। সেখানে ধানখেতে রাতভর খাবার খেয়ে, সকালের দিকে জঙ্গলে ফেরার সময় সূর্যের আলো ফুটে ওঠায় চা বাগানের মাঝে দাঁড়িয়ে পড়ে।

হাতির দলে বেশ কয়েকটি শাবক ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। দলটি এখনও চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে। কখনো শ্রমিক মহল্লায়, আবার কখনো ধান খেতে ঢুকে পড়ছে। বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন।

ভাল্লুকের জন্য পাতা খাঁচায় চিতা !

প্রসঙ্গত, গতকাল বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। ঘটনায় শোরগোল পড়ে যায়।

সপ্তাহ দু'য়েক আগে বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতরের তরফে ওই খাঁচা পাতা হয়। গতকাল ভোরে বাগানের মানুষ ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখা যায়, একটি চিতাবাঘ খাঁচার মধ্যে ধরা পড়েছে। এদিক ওদিক ছোটাছুটি করছে। খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই এলাকায় বহু মানুষ জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা-সহ চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যায়। 

সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছিল। বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পায় বলে দাবি করে। ওইদিনই বনকর্মীরা এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনও হদিশ মেলেনি। এরপর ভাল্লুক ধরার জন্য বন দফতরের তরফে খাঁচা বসানো হয়। সেই খাঁচায় এদিন ওই চিতাবাঘটি ধরা পড়ে বলে জানা যায়।

আরও পড়ুন ; ভাল্লুকের জন্য পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণ বয়স্ক চিতা !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget