এক্সপ্লোর

Leopard Trapped : ভাল্লুকের জন্য পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণ বয়স্ক চিতা !

Tea Garden : সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছিল। বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পায় বলে দাবি করে

রাজা চট্টোপাধ্যায়, মেটেলি : বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। ঘটনায় শোরগোল পড়ে যায়।

সপ্তাহ দু'য়েক আগে বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতরের তরফে ওই খাঁচা পাতা হয়। আজ ভোরে বাগানের মানুষ ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখা যায়, একটি চিতাবাঘ খাঁচার মধ্যে ধরা পড়েছে। এদিক ওদিক ছোটাছুটি করছে। খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই এলাকায় বহু মানুষ জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা-সহ চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যায়। 

সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছিল। বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পায় বলে দাবি করে। ওইদিনই বনকর্মীরা এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনও হদিশ মেলেনি। এরপর ভাল্লুক ধরার জন্য বন দফতরের তরফে খাঁচা বসানো হয়। সেই খাঁচায় এদিন ওই চিতাবাঘটি ধরা পড়ে বলে জানা যায়।

প্রসঙ্গত, চলতি মাসেই গোড়ার দিকে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থেকে উদ্ধার হয় পূর্ণবয়স্ক একটি চিতাবাঘের দেহ। ঘটনাস্থল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত তুলসিপাড়া চা বাগান এলাকা। প্রাণীটির দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল বলে বন দফতর সূত্রে জানা যায়।

বন দফতর সূত্রে  জানা যায়, স্থানীয়রাই প্রথম লক্ষ্য করেন চিতাবাঘের দেহ পড়ে থাকতে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যাওয়ার রাজ্য সড়কের কাছে পড়ে ছিল ওই চিতাবাঘের দেহ। প্রাণীটির পেটের কাছে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়। তারপরেই খবর দেওয়া হয় বন দফতরকে। জলপাইগুড়ি ডিভিশন অন্তর্গত দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এসে উদ্ধার করে চিতাবাঘের দেহ। বনকর্মীরা অনুমান করেন, পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘটির বয়স ৭ থেকে ৮ বছর।

এটাই প্রথম নয়। এর আগেও তরাই-ডুয়ার্স এলাকায় একাধিকবার চিতাবাঘের মৃত্যুর খবর পাওয়া যায়। ক'দিন আগেই বাগডোগরায় জলের রিজার্ভারে ডুবে মারা যায় একটি চিতাবাঘ। বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ঘটনা ছিল সেটি। কোনওভাবে জলের রিজার্ভারে পড়ে যায় চিতাবাঘটি। বেশ কিছুক্ষণ সাঁতরে ভেসে থাকার চেষ্টা করে সে। খবর পেয়ে হই হই পড়ে যায়। রিজার্ভারের চারিদিকে ভিড় করেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত চিতাবাঘটিকে তোলা যায়নি। জলে ডুবেই মারা যায় প্রাণীটি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget