এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি, কোচবিহারের পর এবার জলপাইগুড়িতেও বিশৃঙ্খলা

TMC : অভিযোগ, অনেকে ভোট দিতে না পারার জেরে ক্ষোভপ্রকাশ করতে শুরু করেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : কোচবিহারের পর জলপাইগুড়ি, তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা। জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে তৃণমূলের নবজোয়ারে ব্যালট নিয়ে কাড়াকাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ও গণভোটের জেরে সকাল থেকেই ভিড় হতে শুরু করেছিল রাজগঞ্জে। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ে ভিড়। বিকেলে সভাস্থল হাজির হয়ে সেখানে কথা বলার পর সন্ধে ৭ টা নাগাদ সভাস্থল ছাড়েন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর অভিষেক সভা ছাড়ার পরই গণভোট নিয়ে শুরু হয় তুমুল গন্ডগোল। অভিযোগ, অনেকে ভোট দিতে না পারার জেরে ক্ষোভপ্রকাশ করতে শুরু করেন। অনেকের অভিযোগ, কেউ কেউ একসঙ্গে অনেকগুলি ব্যালট রেখে দেওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করার পরও ভোট দিতে পারেননি অনেক। আর যে বিশৃঙ্খলার মাঝেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়।

যে ঘটনা সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের জলপাইগুড়ি জেলা নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য এখনও করা হয়নি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর, যাতে রাজগঞ্জে ফের গণভোট সুষ্ঠভাবে আয়োজন করা যায়, সেটা দ্রুত নিশ্চিত করা হবে।  যদিও বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য-র খোঁচা, নব্য তৃণমূল ও আদি তৃণমূলের মধ্যে জেলায় জেলায় বিবাদে যে মানুষ অতিষ্ট সেটা পরিষ্কার হয়ে সামনে চলে আসছে। আর বিভিন্ন জেলার ঘটনাক্রম ক্রমেই প্রমাণ করে দিচ্ছে, শুধু পঞ্চায়েত ভোটেই নয়, তার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে।

আরও পড়ুন- আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি ২ তৃণমূল নেত ! অভিযোগ দেবের ভাইয়ের

গত ২৫ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা শুরুর দিনই ব্যালটে ভোট নিয়ে চরম বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছিল কোচবিহারের সাহেবগঞ্জে। যেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়ার পরই ভোটদান ঘিরে বেঁধেছিল যাবতীয় গন্ডগোল। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূলের বিবাদ প্রকাশ্যে চলে এসেছে বলেই খোঁচা দেয় তাঁরা।                                                      

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget